ইউক্রেনের পূর্বাঞ্চলে জোরদার হয়েছে রুশ হামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:২৬ পিএম

ইউক্রেনের পুর্বাঞ্চলে পোকরোভস্কে গত ২৪ ঘণ্টায় রুশ হামলা বৃদ্ধি পেয়েছে বলে মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে। গত এক সপ্তাহের মধ্যে সোমবারই ওই রণক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক লড়াই হয়েছে। 

রণক্ষেত্রের নিয়মিত অগ্রগতির প্রতিবেদনে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ আনাতোলি বারহিলেভিচ জানান, পোকরোভস্কে সোমবার রুশ বাহিনীর বিরুদ্ধে ৫২টি স্থানে লড়াই চলেছে। বিগত সপ্তাহে হামলার সংখ্যা ছিল দিনে ২৮ থেকে ৪২টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, মূলত ওই অঞ্চলের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে হ্রোদিভকা ও ঝেলান্নে গ্রাম এবং তার আশেপাশে গত ২৪ ঘণ্টায় আক্রমণ বেশি হয়েছিল।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক অভিযান পরিচালনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পেলো। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর মূল আক্রমণকে দুর্বল করতে কুরস্ক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে কিছু বিশ্লেষক মনে করছেন।

এদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এক হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রের চলমান লড়াইয়ের এক-তৃতীয়াংশ হচ্ছে পোকরোভস্কে। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর আগে আগস্টের শুরুতে ওই অঞ্চলে হামলা বৃদ্ধি পাওয়ার কথা বলেছিল ইউক্রেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে। দুই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে দেশটির ১৮ শতাংশ ভূখণ্ড মস্কো দখল করেছে। কুরস্ক অভিযানের আগ পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন ক্রমাগত ভূমির দখল হারাচ্ছিল।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর