কুরস্কে ইউক্রেনীয় বাহিনীকে ঠেকাতে রাশিয়ার পাল্টা হামলা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা হামলা ইউক্রেনের অগ্রগতি থামিয়ে দিয়েছে বলে মঙ্গলবার রুশ সেনা কর্মকর্তারা দাবি করেছেন।

এক সপ্তাহ আগে হাজারের বেশি ইউক্রেনীয় সেনা রুশ সীমান্ত অতিক্রম করে অঞ্চলটিতে ঝটিকা আক্রমণ চালায়। যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের আলোচনা অবস্থান শক্তিশালী করতে এবং রুশ বাহিনীর অগ্রগতি ধীর করার লক্ষ্যেই এ আক্রমণ চালিয়েছে ইউক্রেন।

এ অভিযানে ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডের একটি অংশ দখল করে নেয়। অভিযানের ফলে প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনীয়দের মোকাবিলায় পাঠাতে হয়েছে রিজার্ভ বাহিনী।

সোমবারও অনেক রুশ নাগরিক ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। দক্ষিণ রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ক্রাসনোয়ারুজস্কি জেলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে প্রতিবেশী কুরস্ক অঞ্চলের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় রুশ কর্তৃপক্ষ।

রুশ সামরিক ব্লগাররা কুরস্ক সীমান্তে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছেন। তারা দাবি করেছে, রাশিয়া নতুন সেনা এবং ভারী অস্ত্র পাঠিয়ে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সুখই এসইউ-৩৪ বোমারু বিমান দিয়ে কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। সীমান্ত থেকে ২৬-২৮ কিমি ভেতরের গ্রামগুলোতে আক্রমণ প্রতিহত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের লড়াইয়ে রাশিয়া মোট ৩৫টি ইউক্রেনীয় ট্যাংক, ৩১টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), ১৮টি পদাতিক লড়াইয়ের সাঁজোয়া যান এবং ১৭৯টি অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করেছে।

রুশ সামরিক কমান্ডার মেজর জেনারেল অ্যাপতি আলাউদিনভ বলেছেন, শত্রুর অগ্রগতি ইতোমধ্যে থামিয়ে দেওয়া হয়েছে। শত্রু এখন জানে যে, তাদের পরিকল্পনা সফল হয়নি।

এদিকে, সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরু করার পর রাশিয়ার ভূখণ্ডের এক হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করেছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি। তিনি বলেন, শুরু করার সাতদিন পরও রাশিয়ার কুরস্ক অঞ্চলে ‘ইউক্রেনের সামরিক অভিযান চলছে’।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর