গুপ্তচর সেই তিমির মৃত্যু ঘিরে রহস্য 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

বেশ কয়েকবছর ধরে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ থাকা বেলুগা প্রজাতির তিমিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।  এই তিমিটিকে রাশিয়া প্রশিক্ষণ দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ করাচ্ছিলো বলে অনেকদিন ধরেই বলে আসা হচ্ছে। 

ভলদিমির নামের ওই প্রাণীটির মরদেহ শনিবার নরওয়ের দক্ষিণ-পশ্চিমের শহর রিসাভিকার কাছে দুই জেলে ভাসতে দেখে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সেটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেয়া হয়েছে। 

ভলদিমিরকে প্রথম দেখা যায় গত পাঁচ বছর আগে। তার গলায় একটি যন্ত্র লাগানো ছিলো। এতেই ধারণা ছড়িয়ে পড়ে, ভলদিমির রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছিলো।

রাশিয়া তা কখনো স্বীকার না করলেও তিমি দিয়ে গুপ্তচরের কাজ করানোর অভিযোগ দেশটির বিরুদ্ধে আরও আগে থেকেই রয়েছে। 

অলাভজনক প্রতিষ্ঠান ‘মেরিন মাইন্ড’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ভলদিমির আর দশটা বেলুগা তিমির মতো সাধারণ নয়। সে মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্কের অন্যতম এক প্রতীক।

অবশ্য নরওয়েজীয় ভাষায় এই তিমিকে বলা হয় হাভাল। তবে স্থানীয়রা এটার নাম দেয় ভলদিমির। নরওয়েজিয়ান ভল শব্দ মজা করা অর্থে ব্যবহৃত হয়। আবার এর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অংশ জুড়ে দেয়া যায়। তাই এর পরিচিতি হয়ে ওঠে ভলদিমির নামেই। 

ধবধবে সাদা রঙের তিমিটির উত্তর নরওয়ের উপকূলে প্রথম দেখা যায় ২০১৯ সালে। তার দেহে ক্যামেরা আটকানোর একটি খোপে ‘সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’ শব্দগুচ্ছ খোদাই করা ছিলো। 
এতে ধারণা তৈরি হয়, তিমিটি গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত। 

অলাভজনক প্রতিষ্ঠান মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড এএফপিকে বলেছেন, তিমিটির মৃত্যুর কারণ অজানা। ভলদিমিরের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিলো না।

তবে তিমিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরীক্ষা– নিরীক্ষার জন্য মরদেহটি শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে বলেও জানান তিনি।

গবেষকরা বলছেন, ভলদিমিরের আনুমানিক বয়স ১৫ বছর হতে পারে। বেলুগা প্রজাতির মিতিগুলো গড়ে ৬০ বছর বাঁচে। তাই বলতে হবে, এই তিমিটির অপরিণত বয়সেই মৃত্যু হয়েছে। 

তিমিটিকে প্রথম দেখা যাওয়ার পরই রহস্য ছড়িয়ে পড়ে। সেটা ২০১৯ সালের এপ্রিল। রাশিয়ার একটি নৌবহর থেকে ৪১৫ কিলোমিটার দুরে ইনগোয়া দ্বীপের কাছে নরওয়েজিয়ান কয়েকটা নৌকার কাছে ভেসে ওঠে ভলদিমির। 

আর তখনই এটি নিয়ে হৈচৈ পড়ে যায়। কারণ, ওই এলাকাটি উত্তর আয়ারল্যান্ডের কাছাকাছি ছিলো এবং সচরাচর সেখানে বেলুগা প্রজাতির তিমি তেমন একটা দেখা যায় না। সে সময়ই ঘটনার তদন্তে নামে নরওয়ের গোয়েন্দা সংস্থা। 

বিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তের পর নরওয়ের গোয়েন্দা সংস্থা জানায়, তিমিটি রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত বলে মনে হচ্ছে। কারণ সে মানুষের সাথে মিশতে অভ্যস্ত।

আরবি
ইরানে অনুপ্রবেশকারী মার্কিন-ইসরাইলি ড্রোন ভূপাতিত করা এবং দেশজুড়ে বিস্তৃত এক গুপ্তচর চক্রকে গ্রেপ্তারের দাবি করেছে তেহরান। মঙ্গলবার দক্ষিণ ইরানের কৌশলগত কেশম অঞ্চলে একটি 'লুকাস' ড্রোন ধ্বংস করার...
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসিজি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার বাহরাইনি নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর