বিক্ষোভে সুনাককে ব্যঙ্গ করা শিক্ষিক খালাস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ব্রিটে‌নে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে অংশ নিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং সুয়েলা ব্র্যাভারম্যানকে ‘নারকেল’ হিসেবে চিত্রিত করা প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে জাতিগত বিদ্বেষমূলক মনোভাব পোষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষিকাকে খালাস দিয়েছে লন্ডনের একটি আদালত।

শুক্রবার লন্ডনের ওই আদালতে ‘জাতিগত উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা লঙ্ঘন’ আইনে আনা অভিযোগে মুসলিম শিক্ষিকা মা‌রিহা হুসেন (৩৭) নি‌র্দোষ প্রমাণিত হয়েছেন। খবর বিবিসি’র।

বাকিংহামশায়ারের হাই উইকম্বের ওই শিক্ষিকা শুক্রবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। প্ল্যাকার্ডটি বর্ণবাদী নয় বরং ব্যঙ্গাত্মক এবং হাস্যকর ছিলো বলে দাবি করেন তার আইনজীবী।

ঋষি ও সুয়েলাকে ‘নারকেল’ হিসেবে চিত্রিত করা প্ল্যাকার্ড হাতে মারিহা। ছবি: সংগৃহীত।

আদালতে প্রসিকিউটর জোনাথন ব্রায়ান যুক্তি দেন যে, কাউকে নারকেল হিসেবে চিত্রিতকরণ একটি সুপরিচিত জাতিগত শ্লেষ বা গালি। এটি কাউকে ‘বাইরে থেকে বাদামী কিন্তু ভিতরে সাদা’ বা, একজন জাতি বিশ্বাসঘাতক হিসেবে ইঙ্গিত করে।

মা‌রিহার আইনজীবী রাজীব মেনন কেসি ব‌লে‌ছেন, মা‌রিহার বিরুদ্ধে অভিযোগ আনা স্বাধীন মতপ্রকাশের অধিকারের ওপর একটি বিরক্তিকর আক্রমণ। তিনি একজন অনবদ্য চরিত্রের নারী এবং একজন দায়িত্বশীল এবং চিন্তাশীল নাগরিক। তিনি সত্যিকার অর্থে তার চেয়ে কম ভাগ্যবানদের দুর্দশার কথা চিন্তা করেন। অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রস্তুত তিনি।

‘নারকেল’ শব্দটি একটি জাতিগত অপবাদ কিনা সে বিষয়ে বিশেষজ্ঞের মতামত শুনে সং‌শ্লিষ্ট আদালতের বিচারক ভেনেসা লয়েড রা‌য়ে বলেছেন, এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ বলেই প্রতীয়মান। প্রসিকিউশন ফৌজদারি মানদণ্ডে প্রমাণ করেনি যে, এটি অপমানজনক ছিলো। প্রসিকিউশন এটিও প্রমাণ করেনি যে, তার প্ল্যাকার্ড অপমানজনক হতে পারে বলে মারিহা সচেতন ছিলেন।

মারিহার সমর্থনে ‘নারকেল’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

মা‌রিহা আদাল‌তকে বলেন, তিনি ২০২৩ সালের নভেম্বরে তার পরিবারের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। প্ল্যাকার্ডটির বিষয়ে তিনি বলেন, ‘এটি ঘৃণার বার্তা হিসেবেও কল্পনা করা যেতে পারে, এমনটা বিস্ময়কর বলে মনে করি।’

এদিকে, মারিহার সাথে একাত্মতা দেখানোর জন্য একদল বিক্ষোভকারী আদালতের বাইরে একটি সমাবেশ করেছে। সেখানে অনেককে নানা ধরণের প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করতে দেখা যায়, যার মধ্যে মারিহা হুসেনের কথিত প্ল্যাকার্ডটিও দেখা যায়।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর