হরমুজে ন্যাটোকে টেনে নেয়ার প্রয়োজন দেখছে না জার্মানি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার ভার ন্যাটোর কাঁধে দেয়ার মতো কোনো সিদ্ধান্ত এখনও হয়নি এবং অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনাও তিনি দেখছেন না। খবর বিবিসি।

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ওয়াদেফুল বলেন, ন্যাটো এই দিকে কোনো সিদ্ধান্ত নিয়েছে বা হরমুজ প্রণালীর দায়িত্ব নিতে পারে, এমনটা আমার মনে হয় না। যদি তেমন কিছু হতো, তবে ন্যাটোর নীতিনির্ধারক বডিগুলো অনেক আগেই বিষয়টি নিয়ে আলোচনা করত।

তাঁর এমন মন্তব্য এমন এক সময় আসলো, যখন ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ রক্ষায় এগিয়ে না এলে ন্যাটোর কপালে খুব খারাপ কিছু অপেক্ষা করছে।

মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি সদৃশ পরিস্থিতির মাঝেও জার্মানির নজর কিন্তু সেই ইউক্রেনেই। ওয়াদেফুলের মতে, ইউরোপের নিরাপত্তার জন্য এখনও প্রধান অগ্রাধিকার হলো ইউক্রেন। তিনি মনে করিয়ে দেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম যত বাড়বে, রাশিয়ার ‘যুদ্ধের তহবিল’ তত বেশি ভারী হবে। কারণ জ্বালানির উচ্চমূল্য পরোক্ষভাবে মস্কোকেই লাভবান করছে।

তেলের দাম বাড়লে বিশ্ব অর্থনীতিতে নাভিশ্বাস উঠলেও রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোর বিরোধী জার্মানি। ওয়াদেফুল মনে করেন, নিষেধাজ্ঞা সহজ করা হবে একটি ভুল পদক্ষেপ। বরং ইরান-ইসরাইল যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে ব্যবহার করে রাশিয়া যাতে ফায়দা লুটতে না পারে, সেদিকেই ইউরোপের নজর দেওয়া উচিত।

জার্মানির এই অবস্থান থেকে একটি বিষয় পরিষ্কার- ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে মিত্রদের যে বিশাল সামরিক বহর আশা করছিল, বার্লিন অন্তত সেখানে খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। বরং মধ্যপ্রাচ্যের আগুনের চেয়ে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনই জার্মানির কাছে বড় মাথাব্যথার কারণ।

এআরএস
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর