মোজতবা খামেনি কি রাশিয়ায়, ক্রেমলিনের মুখে কুলুপ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি উন্নত চিকিৎসার জন্য মস্কোতে পৌঁছেছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে আসা এমন খবর নিয়ে সোমবার কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, আমরা এই ধরনের খবরের বিষয়ে কোনোভাবেই কোনো মন্তব্য করব না। খবর আনাদুল এজেন্সি।

বর্তমান নেতা মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল ও মার্কিন সংঘাতের এক হামলায় নিহত হন। এর পরপরই মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল উভয়েই মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়ে রেখেছে।


এর আগে কুয়েতি সংবাদপত্র ‘আল-জারিদা’ খবর প্রকাশ করেছিল, মোজতবা খামেনি মার্কিন-ইসরাইলি হামলায় আহত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে মস্কোতে নেয়া হয়েছে। এই দাবির প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নতুন নেতা হামলায় আহত হয়েছেন এবং বর্তমানে তিনি ভালো বোধ করছেন। তবে, নিরাপত্তার স্বার্থে তারা তাঁর বর্তমান অবস্থান প্রকাশ করতে রাজি হয়নি।

পেসকভ এদিন তেহরানকে ড্রোন সরবরাহের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তোলা অভিযোগ নিয়েও কোনো মন্তব্য করেননি। তিনি প্রশ্নটি জেলেনস্কির দিকেই ছুড়ে দিয়ে বলেন, আপনারা কিয়েভ শাসনের প্রধানকে জিজ্ঞাসা করুন তিনি এই তথ্য কোথায় পেলেন। আমরা এই ধরনের বক্তব্যে কোনো মন্তব্য করি না।

ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পেসকভ জানান, রাশিয়া শান্তি প্রক্রিয়ার জন্য উন্মুক্ত এবং আলোচনার পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছে। তবে নতুন বৈঠকের স্থান ও তারিখ এখনো নির্ধারিত হয়নি।


পেসকভ আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেনই শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা। তিনি বলেন, ট্রাম্প জেলেনস্কিকে একটি চুক্তিতে আসার জন্য জোরালো পরামর্শ দিচ্ছেন। তাঁর এই বক্তব্য থেকে এটাই স্পষ্ট হয়, ইউক্রেনীয় পক্ষই আলোচনার প্রক্রিয়ায় মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

উল্লেখ্য, ২০২৬ সালে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর সেই প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে যায়।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর