জমজমের পানি নিয়ে সৌদি সরকারের নির্দেশনা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

হজ ও ওমরাহ করতে যাওয়া লোকেদের জন্য নির্ধারিত পাত্র থেকে জমজমের পানি সংগ্রহ ও পান করার বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। মক্কা ও মদিনায় এ নির্দেশনাগুলো প্রযোজ্য হবে।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে জীবাণুমুক্ত পাত্রে জমজমের পানি রাখা হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ–সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেখান থেকে পানিপান ও সংগ্রহের ক্ষেত্রে ধাক্কাধাক্কি এড়িয়ে চলা এবং পরোপকারী মনোভাব পোষণের পরামর্শ দেওয়া হয়েছে। পানি সংগ্রহের ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবেন। এছাড়া নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখা ও জায়গাটিকে পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খবর এএফপি’র।

হজ শেষ হওয়ার পর সৌদি আরবে ওমরাহ মৌসুম শুরু হয়েছে। বিশ্বের মুসলিমদের মধ্যে যাঁরা শারীরিক কিংবা আর্থিক কারণে হজ করতে পারেন না, তারা গ্র্যান্ড মসজিদে ওমরাহ করে থাকেন। বিশেষ করে বিদেশি হজ ও ওমরাহ যাত্রীদের কাছে জমজমের পানি খুবই জনপ্রিয়। 

দেশে ফেরার পর স্বজনদের উপহার হিসেবে দিতে তারা জমজমের পানি সংগ্রহ করে থাকেন। ওমরাহ শেষ হওয়ার পর দেশে ফেরার আগে মুসল্লিরা নুসুক অ্যাপের মাধ্যমে জমজমের পানির বোতল বুকিং দিয়ে থাকেন।

সম্প্রতি বিদেশি মুসলিমদের জন্য ওমরাহ করার ক্ষেত্রে সৌদি আরব বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে। বিভিন্ন ধরনের ভিসার আওতায় সৌদি আরবে যাওয়া মুসল্লিদের ওমরাহ করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগে থেকে অনুমতি নেওয়া থাকলে তারা মসজিদে নববিতে আল রাওদা আল শরিফায় যেতে পারেন। 

এছাড়াও ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরাহ ভিসাধারী ব্যক্তিরা যেকোনো স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথে সৌদি আরবে ঢুকতে পারেন। যেকোনো বিমানবন্দর থেকেই সৌদি আরব ছাড়তে পারেন তারা। নারীদের ওমরাহ করার ক্ষেত্রে পুরুষ অভিভাবককে সঙ্গে নেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে।

 

একাত্তর/জো
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর