মরুর বুকে ভারী বৃষ্টি, দুবাইয়ের রাস্তায় পানি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পথঘাট। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বৃষ্টি হয়। 

দুবাই ইনভেস্টমেন্ট পার্ক (ডিআইপি), আল বারশা, নাদ আল শেবা, সিলিকন ওয়েসিস, বিজনেস বে, জুমাইরাহ এবং আশপাশের এলাকাসহ দুবাইয়ের অনেক অংশে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।

ভারী বর্ষণে রাস্তাঘাটে পানি জমে যাওয়ার পাশাপাশি বিমান ও যান চলাচল ব্যাহত হয়। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সৈকত এলাকা এড়িয়ে চলতে এবং প্রয়োজন না হলে বাইরে বেরুতেও বারণ করা হয়।

দুবাই পুলিশ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় আকস্মিক বন্যার আশঙ্কায় জনসাধারণকে সৈকত এলাকা ত্যাগ করার নির্দেশনা জারি করে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির হলুদ ও কমলা সতর্কতা জারি করে। 

ভারী বর্ষণে তলিয়ে যাওয়া রাস্তাঘাটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায় দুবাইবাসীকে। এমন এক ভিডিওতে তলিয়ে যাওয়া রাস্তায় ছোট একটি নৌকাও চালাতে দেখা যায় একজনকে।

শুক্রবারের ভারী বর্ষণ মোকাবিলায় দুবাই মিউনিসিপালিটি আগে থেকেই প্রস্তুতি নেয়। সরকারের পক্ষ থেকে বেসরকারি সেক্টরে কর্মীদের কর্মঘণ্টার ক্ষেত্রে শিথিল হওয়ার জন্যও আহবান জানানো হয়।

দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং আমিরাত জুড়ে আরও বৃষ্টি হতে পারে।

 

একাত্তর/জো
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই আজ (শনিবার) এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শহরে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পেয়েছেন এবং আকাশজুড়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর