আরও চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম

ইরান আরও চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন এই পরমাণু কেন্দ্রগুলোর প্রত্যাশিত মোট উৎপাদন ক্ষমতা হবে ৫ হাজার মেগাওয়াট।

বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

ইরানের আণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, নতুন এই কেন্দ্রগুলোর কাজ শেষ করতে নয় বছর সময় লাগবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার ১৫০ কিলোমিটার (৭১৫ মাইল) দক্ষিণে ইরানের পূর্ব উপকূলের বন্দর নগরী সিরিকে নতুন চারটি কেন্দ্র তৈরি করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বছরে ৩৫টন পারমাণবিক জ্বালানি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

২০৪১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে চায় ইরান। দেশটির এক হাজার মেগাওয়াট শক্তি সম্পন্ন একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা ২০১১ সালে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছে।

এছাড়াও ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে দেশটি।

প্রকল্প প্রধান নাসের শরিফলৌ বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয় হবে। তবে এতে ৪ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

এর আগে, জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা গত বছর বলেছিল, অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের হার বাড়িয়েছে ইরান।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। আর ইরান তা বরাবরই অস্বীকার করে আসছে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর