কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম

কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, যেসব অভিবাসী অবৈধভাবে কুয়েতে বসবাস করছেন তাদের জন্য তিন মাসের এ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে এবং শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ নতুন আমির হওয়ায় এ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ তিন মাস অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সাধারণ ক্ষমা আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে। খবর কুয়েত টাইমস’র।

এ তিন মাসের মধ্যে অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদান করে বৈধ হতে পারবেন। বৈধ হতে প্রতিদিনের জন্য সর্বনিম্ন ২ দিনার এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা দিতে হবে। যারা জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন না তারা যেকোনো দিক দিয়ে কুয়েত ছাড়তে পারবেন। এজন্য তাদের কোনো জরিমানা করা হবে না।

তবে যারা চলে যাবেন তারা নতুন অনুমতি এবং বৈধ কাগজপত্র নিয়ে আবারও কুয়েতে ফিরতে পারবেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই সাধারণ ক্ষমার সময় যারা জরিমানা দিয়ে বৈধ হবেন না বা চলে যাবেন না তাদের পরবর্তীতে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর তারা কখনও আর কুয়েতে ফিরতে পারবেন না এবং ফেরত পাঠানোর সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে।

যারা প্রশাসনিক সমস্যায় আছেন এবং যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে তাদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে আবেদন করতে হবে। এরপর যাছাই-বাছাই করে জানিয়ে দেওয়া হবে তারা কুয়েতে থাকার যোগ্য কি না।

কুয়েতে বর্তমানে কয়েক হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। যদিও এটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না দেশটির সরকার। এর আগে, ২০২১ সালেও অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
চলমান তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে থামছে না সংঘাতের আগুন। সপ্তাহের ব্যবধানে আবারও রক্তক্ষয়ী পারস্পরিক হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহের...
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর