ইসরাইলকে সীমান্ত ক্রসিং খুলে দিতে নির্দেশ আইসিজে’র

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০২:০৫ পিএম

গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ইসরাইলকে সীমান্ত ক্রসিং খুলে দিতে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার এই নির্দেশ দেয়া হয়।

জাতিসংঘের আদালত বলেছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আরও সীমান্ত ক্রসিং খোলাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

আদালত আরও বলেছে, ইসরাইলি সামরিক বাহিনী যেন গাজায় কোনও অভিযান না চালায়। শুধু তাই না, এই আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে ইসরাইলকে একটি প্রতিবেদনও জমা দিতে বলেছে আদালত।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের মৃত্যু শুধু বোমাবর্ষণ বা স্থল হামলার কারণে হচ্ছে না। নানান রোগ ও অনাহারের কারণেও তাদের মৃত্যু হচ্ছে। জাতিসংঘ আদালতের এই নির্দেশ ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার ইঙ্গিত দেয়।

হামাস বলেছে, জাতিসংঘের এই রায় অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োগ করা উচিত। সংগঠনটি আরও বলেছে, এটি অবিলম্বে কার্যকর করতে হবে, যাতে এই সিদ্ধান্তটি শুধুই কাগুজে সিদ্ধান্ত না হয়।

জাতিসংঘের বৃহস্পতিবারের এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। গাজাবাসীর অনাহারের বিষয়টি উল্লেখ করে যুদ্ধবিরতিসহ আরও কিছু দাবি উত্থাপন করার পর এ আদেশ দেয় আদালত।

এদিকে, ইসরাইল বলেছে, গাজায় সহায়তা প্রবেশের কোনও কমতি নেই। বরং আরও বেশি সহায়তা আনার জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

গাজায় ইসরাইলি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকার। ইসরাইল গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, তার নাগরিকদের রক্ষা করার জন্য ইসরাইলের অধিকার ক্ষুণ্ণ করছে দক্ষিণ আফ্রিকা।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেছে, গণহত্যার জন্য ইসরাইলকে দায়ী করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

ইসরাইল বলেছে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবাহকে সক্ষম ও সহজতর করার জন্য নতুন উদ্যোগের প্রচার চালিয়ে যাবে। স্থল অভিযান, হামাসের ত্রাণ মজুদ করার প্রচেষ্টা ও চুরি সত্ত্বেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

ইসরাইল আরও জানিয়েছে, শীঘ্রই সমুদ্রপথে ত্রাণ প্রবেশের পরিকল্পনায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে ইসরাইল।

জাতিসংঘের কার্যালয় থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ শিশুসহ অন্তত ৩১ জন ইতোমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতার কারণে মারা গেছে। দক্ষিণ আফ্রিকার মামলার শুনানির পর ইসরাইলের ওপর আরোপিত আদেশে গাজায় কোনো পরিবর্তন আসেনি।

 

একাত্তর/জো
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর