ইসরাইলকে ‘দুঃসাহসিকতা’ থেকে বিরত রাখতে পাকিস্তানের আহ্বান

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:৩৭ এএম

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে বলে এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এ হামলা ‘ইতোমধ্যে এ অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি’ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ‘ইসরাইলকে এ অঞ্চলে দুঃসাহসিকতা থেকে বিরত রাখতে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবার, ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে স্থাপনাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইল।

ইসরাইল এ হামলা চালিয়েছে বলে খবরে উল্লেখ করেছে সিরিয় ও ইরানি সংবাদমাধ্যম। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ইসরাইলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করতে পারে ইরান ও দেশটির মিত্ররা।

লেবাননের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন ইরানি কূটনীতিকও এ হামলায় নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরাইলি সামরিক বাহিনী। এরপর এ অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

গাজায় হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরাইলে হামলা শুরু করে। এরপর সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ও ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধেও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনারা। এই গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সমর্থক।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর