কাবা শরিফ থেকে চার হাজার মুসল্লি গ্রেপ্তার

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পিএম

পৃথিবীর প্রথম জমিন মক্কার পবিত্র কাবা শরিফ। বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। কাবা শরিফ ও পবিত্র কাবাঘরও বলা হয়। অথচ এই পবিত্রতম স্থানেও অনৈতিক আচরণের ঘটনা ঘটে। প্রতি বছরই সেখানে এ ধরনের ঘটনা ঘটে। বিশেষ করে রমযান ও হজের সময়ে যখন মুসল্লিদের ভিড় বেশি থাকে তখনই বেশি হয় এসব। 

অবশ্য অনৈতিক কাজ করে যে রেহাই মিলছে তেমন নয়, হাতেনাতেও ধরছে কর্তৃপক্ষ। অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করেও ধরাও হয়। এবারের রমযান মাসেও অহরহ এমন ঘটনা ঘটেছে কাবা শরিফে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। 

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত চার হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। 

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সকার।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপদে কাবায় ইবাদত করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটিরই অংশ হিসেবে চার হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। 

বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে ওমরাহ পালনের জন্য পবিত্র কাবায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের ভিড় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিরা যেন পবিত্র মসজিদে কাবায় আসার বদলে হোটেলের নামাজ ঘরে নামাজ আদায় করেন, বিশেষ করে রমজানের শেষ দশদিন।উল্লেখ্য, এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

একাত্তর/এসি
হজ ভিসার বিষয়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, এই ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণ করা যাবে না।
সৌদি আরবের মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ (বুধবার)। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান কা’বা তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু করেছেন। এ বছর পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত ১০ লাখ মুসলিম হজ পালনে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর