যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

আপডেট : ১৯ মে ২০২৪, ০৩:০৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

শিরাজ বিশ্ববিদ্যালয়, শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, রাজি বিশ্ববিদ্যালয়, আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয়, ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং এলম-ও-সনাত-ই ইরান বিশ্ববিদ্যালয় (ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এ ঘোষণা দিয়েছে। খবর ইরনা’র।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো এসব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং তাদের বাসস্থান ও শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে।

ইরানি বিশ্ববিদ্যালয়গুলো ইসরাইলের সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠা এসব শিক্ষার্থীর প্রশংসা করে বলেছে, তাদের প্রতিবাদ আন্দোলন ফিলিস্তিনের চলমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি বড় প্রভাব ফেলবে।

তারা আরও আশা প্রকাশ করেছে, এসব ছাত্র আন্দোলন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্ববাসীকে উৎসাহিত করবে।

আমেরিকান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৬১টি ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আন্দোলন দমনের জন্য কিছু ছাত্রকে বহিষ্কার এবং শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর