এবার হজে এক হাজার ৩০১ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৪, ০১:৪২ পিএম

এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৩০১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মৃতদের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী যারা প্রচণ্ড গরমে দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছিলেন।

এবার হজে মারা যাওয়া হজযাত্রীদের অনেকেই পর্যাপ্ত আশ্রয় ছাড়াই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘপথ হেঁটেছেন বলে জানান সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ-আল-জালাজেল।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের মধ্যে তিন চতুর্থাংশের সেখানে থাকার অনুমতি ছিল না। এছাড়া যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক ছিলেন। 

এবার হজ মৌসুমে সৌদি আরবে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। এ পরিস্থিতিকেই এসব হজযাত্রীর মৃত্যুর একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। 

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চতাপ ও পানিশূন্যতা এড়াতে সতর্কতা জারি করলেও অনেক হাজি তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় হিটস্ট্রোকের শিকার হয়েছেন। নিহত এসব হজযাত্রীরা ১০টি দেশের নাগরিক যাদের মধ্যে মিসর থেকে হজ পালন করতে আসা মানুষের সংখ্যা সর্বাধিক। 

প্রচণ্ড গরমের মধ্যেই হাজিরা প্রায়ই দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হয়েছেন। এজন্য অনেকে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়া এবং খারাপ পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করছেন।

এছাড়া অনেক হাজিই পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে জানা গেছে। অনেকে বলছেন, যারা তীব্র গরমে ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন, তাদের জন্য অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা লাভের উপায় সহজ ছিল না।

এদিকে, সৌদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, হজ করতে একজন হাজিকে একটি বিশেষ হজ ভিসার জন্য আবেদন করতে হয়। কিন্তু, কিছু ব্যক্তি ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করে অবৈধভাবে হজ করতে চান। এই ‘অনুমোদনহীন হজযাত্রী’ সমস্যা অতিরিক্ত মৃত্যুর জন্য দায়ী বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর