ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

যুবরাজকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, দেশ ও জনগণের মধ্যে এবং দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষায় সম্পর্কের উন্নয়ন ও গভীর করতে তার আগ্রহের কথা নিশ্চিত করছেন যুবরাজ।

২০২৩ সালে মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। এর মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ কয়েক বছরের বৈরি সম্পর্কের অবসান ঘটে।

ওই চুক্তি স্বাক্ষরের পর থেকে উভয় দেশের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করতে আলোচনা অব্যাহত রেখেছেন।

শনিবার কট্টর রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। তিন কোটিরও বেশি ভোটের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট।

পেজেশকিয়ান একজন সাবেক হার্ট সার্জন। তিনি ইরানের কুখ্যাত নৈতিক পুলিশের সমালোচক। ‘ঐক্য ও সংহতির’ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিশ্ব থেকে ইরানের ‘বিচ্ছিন্নতা’ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর