আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমা। এর আওতায় আগামী দুই মাসের মধ্যে অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। আর যারা দেশে ফিরতে চান, তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারবেন।

বুধবার আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমস’র।

মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এ সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সকল অভিবাসীই এ সুযোগ পাবেন বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে, কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও এ সময় জরিমানা ছাড়াই বৈধ কাগজপত্র করতে পারবেন।

আইসিপি জানিয়েছে, যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন, তারা যদি বৈধ হতে চান, অথবা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরবেন, তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যেকোনো সময় আবার আমিরাতে আসতে পারবেন। 

আইসিপি আরও জানায়, যারা অবৈধ থেকে বৈধ হবেন, তাদের কাছ থেকেও সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থানের (ওভার-স্টে) জন্য কোনো জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন, তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।

এর আগে, ছয় বছর আগে ২০১৮ সালে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। ২০১৮ সালের সাধারণ ক্ষমা প্রথম ধাপে ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এরপর মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়।

 

একাত্তর/জো
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ও সামরিক তৎপরতা বৃদ্ধির জেরে তাদের সাথে যাবতীয় আর্থিক ও অর্থনৈতিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত । একই সাথে তেহরানের সাথে সব ধরণের...
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর