২০২৫ সালের হজ নিয়ে নতুন নির্দেশনা সৌদি আরবের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

আগামী বছর হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুবাইভিত্তক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছর বা তার বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন: হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ, তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হজ ও ওমরাহ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ-সবাই পুণ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে।

চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় এক হাজার ৩০০ হাজি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে।

কেএসএইচ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর