বিশাল জনসমাগমের আশঙ্কায় খামেনির শোকযাত্রা স্থগতি

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

শেষ মুহূর্তে এসে স্থগতি করা হলো, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠান। কারণ হিসা্বে যুদ্ধ পরিস্থিতিতে বিশাল জনসমাবেশ এড়ানোর কথা বলা হয়েছে। এর আগে, ইরানের ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা খামেনির স্মরণে একটি বিশাল শোকযাত্রা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ভোরে এক বিবৃতিতে ইসলামি উন্নয়ন সমন্বয় পরিষদ জানায়, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে শহীদ নেতার সম্মানে তিন দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন ও শোক অনুষ্ঠান হবে। স্থানীয় সময় রাত ১০টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যাতে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন।


তবে আয়োজক কমিটি পরবর্তীতে জানায়, শোকাতুর মানুষের নজিরবিহীন উপস্থিতির আশঙ্কায় এই বিদায় অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় খুব শিগগিরই ঘোষণা করা হবে। ইতিমধ্যে শহরের বিভিন্ন মোড় ও মসজিদগুলোতে মাগরিবের নামাজের পর থেকে শুরু হওয়া শোকসভাগুলো জানাজা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কাউন্সিল তাদের আগের বিবৃতিতে মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়েছিল এবং ইরানি সমাজের সব স্তরের মানুষকে- নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক-কৃষক এবং আলেম সমাজকে এ অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, মানুষের এই ব্যাপক উপস্থিতি জাতীয় ঐক্য, ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য এবং বহিঃশত্রুর মোকাবিলায় অটল থাকার প্রমাণ দেবে।


বার্তায় আয়াতুল্লাহ খামেনিকে আল্লাহর একনিষ্ঠ সেবক হিসেবে বর্ণনা করা হয়, যিনি সারাজীবন 'বিশুদ্ধ মুহাম্মাদি ইসলাম' শক্তিশালী করতে, ইরানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে এবং 'প্রতিরোধের অক্ষ'  সুসংহত করতে উৎসর্গ করেছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় স্থান, যা ঐতিহাসিকভাবেই বড় বড় জমায়েত ও অনুষ্ঠানের সাক্ষী।

সমন্বয় পরিষদ আরও নিশ্চিত করেছে, তিন দিনের শোক পালনের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দাফন ও শেষকৃত্য প্রক্রিয়ার প্রস্তুতিও বর্তমানে চলছে এবং চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

কাউন্সিল আশা করছে, জনসাধারণের এই বিশাল উপস্থিতি ইরানের সীমান্তের বাইরেও একটি বার্তা পৌঁছে দেবে, যা সমর্থকদের আশান্বিত করবে এবং শত্রুদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে, ন্যায়বিচার ও প্রতিরোধের পথ চলতেই থাকবে।


উল্লেখ্য, গত শনিবার সকালে তেহরানে আয়াতুল্লাহ খামেনির বাসভবনে হামলা চালানো হয়। ওই হামলায় তাঁর স্ত্রী, কন্যা, জামাতা, পুত্রবধূ এবং দুই নাতি-নাতনিসহ পরিবারের অনেক সদস্য শহীদ হন। রোববার ভোরে তাঁর শাহাদাতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর