যুদ্ধ চাইনি, আত্মরক্ষায় বাধ্য হয়েছি: পেজেশকিয়ান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোর প্রতি একটি বিশেষ বার্তা পাঠিয়ে সেখানে উল্লেখ করেছেন, আমেরিকা ও জায়নবাদীদের ব্যাপক আগ্রাসন ইরানকে পূর্ণ আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করেছে; তবে এক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি ইরান সর্বদা শ্রদ্ধাশীল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বার্তায়, অবৈধ মার্কিন-ইসরাইলি আগ্রাসনের মুখে আঞ্চলিক সংহতির আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, আমাদের বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশগুলোর সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আপনাদের সহায়তা এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার বিষয়ে তিনি বলেন, কিন্তু আমেরিকা ও জায়নবাদীদের সামরিক আক্রমণ আমাদের সামনে আত্মরক্ষা ছাড়া আর কোনো বিকল্প রাখেনি।


প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, ইরানের পাল্টা আঘাতগুলো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। তিনি অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বার্তায় বলা হয়, আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি এবং এখনও বিশ্বাস করি, এই অঞ্চলের শান্তি এ অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলার পর বেশ কয়েকটি প্রতিবেশী দেশ প্রতিবাদ জানিয়েছিল; এই বার্তাটি মূলত তারই প্রেক্ষাপটে দেওয়া হয়েছে।

ইরান দাবি করছে, তাদের এই হামলাগুলো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনসম্মত এবং আত্মরক্ষার অধিকারের ওপর ভিত্তি করে চালানো হয়েছে। এই অধিকার অনুযায়ী, হামলাকারী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো স্থানে আঘাত হানার বৈধতা ইরানের রয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর