চলমান যুদ্ধে আট স্বজনকে হারিয়েছে ইরানের নতুন নেতা

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশটির এক ক্রান্তিকালে হাল ধরলেও, ব্যক্তিগত জীবনে এক বিশাল ক্ষত নিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তার পরিবারের কমপক্ষে আটজন সদস্যকে হারিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহ আগে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া বিমান হামলায় মোজতবা খামেনির স্ত্রী জোহরা হাদ্দাদ-আদেল এবং তার দুই ছেলের মধ্যে একজন নিহত হয়েছেন। মোজতবা খামেনির মোট তিন সন্তান- দুই ছেলে ও এক মেয়ে।


যুদ্ধে তার পরিবারের প্রথম সদস্য হিসেবে প্রাণ হারান পিতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি আমৃত্যু সর্বোচ্চ নেতা পদে আসীন ছিলেন। এছাড়া কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনেইর মা মনসুরেহ খোজাসতেহ বাঘেরজাদেহও একটি বিমান হামলায় নিহত হয়েছেন। অর্থাৎ, নতুন সর্বোচ্চ নেতার নিকটাত্মীয়দের মধ্যে নিহতের সংখ্যা চার।

অন্যান্য কিছু অসমর্থিত প্রতিবেদনে তার আরও চারজন ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, তিনি তার বোন, এক ভাগ্নে, এক ভাগ্নি এবং এক ভগ্নিপতিকেও হারিয়েছেন। সব মিলিয়ে তার পরিবারের মোট আটসদস্যের প্রাণহানি ঘটেছে।


তবে বিমান হামলায় নিহতদের নাম নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আলী খামেনির চার ছেলে ও দুই মেয়ে ছিল; ফলে নিহত নাতি-নাতনিরা তার ছয় সন্তানের যে কোনো একজনের পরিবারের হতে পারে।

মোজতবা খামেনির এই অভিষেককে চীন ও রাশিয়া স্বাগত জানিয়েছে। তিনি একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। ৮৮ সদস্যের একটি ওলামা পরিষদ (বিশেষজ্ঞ পরিষদ) ভোটের মাধ্যমে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করলেও ভোটের ব্যবধান প্রকাশ করেনি।


এই কট্টরপন্থী আলেম দীর্ঘ বছর ধরে পর্দার অন্তরাল থেকে বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) কমান্ড কাঠামো এবং রাষ্ট্রের সমান্তরালে চলা ব্যবসায়িক নেটওয়ার্কগুলোতে নিজের প্রভাব সুসংহত করেছেন। তার পিতার মৃত্যু শুধু সেই উত্তরাধিকার প্রক্রিয়াকেই ত্বরান্বিত করেছে, যা বহু বছর ধরে নীরবে চলছিল।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত রয়েছে। রোববার তিনি এবিসি নিউজকে বলেন, আমাদের অনুমোদন ছাড়া সে বেশিদিন টিকবে না। আর, সোমবার ট্রাম্প টাইমস অব ইসরাইলকে বলেন, দেখা যাক কী হয়।

এদিকে ইসরাইল নেতা নির্বাচনের আগে ঘোষণা করেছিল, যেই নির্বাচিত হোক না কেন তাকে আঘাত করা হবে; তবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তারা আর কোনো মন্তব্য করেনি।


সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা এখন ইরানের শাসনব্যবস্থার প্রতিটি অঙ্গের ওপর চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এই পদটি শুধু নামমাত্র বা আনুষ্ঠানিক কোনো পদ নয়।

এদিকে নেতৃত্বের এই পটপরিবর্তনের মধ্যেও যুদ্ধের কোনো বিরাম নেই। সোমবার ইসরাইলি সামরিক বাহিনী মধ্য ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালিয়েছে এবং বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত হেনেছে। যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির পাল্লাও ভারি হচ্ছে।


জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, এখন চলমান যুদ্ধে পর্যন্ত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, চিকিৎসাধীন অবস্থায় তাদের সপ্তম সেনার মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন নতুন হামলা খবর আসছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর