নাগালে পেলেই মার্কিন রণতরী ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

পারস্য উপসাগরের নীল জলরাশি এখন রীতিমতো ফুটন্ত কড়াই! মার্কিন নৌবাহিনীর গর্ব, নিমিটজ-ক্লাসের দানবীয় রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন' এখন ইরানি মিসাইলের নিশানায়।

বুধবার ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, এই শত্রু রণতরী যদি ইরানের মিসাইলের নাগালে আসে, তবে তাকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান।

অ্যাডমিরাল ইরানি বেশ দাপটের সঙ্গেই ঘোষণা করেছেন, মাউন্ট ডেনার মতোই আমরা অটল। আমরা মজলুমের আশা আর শত্রুর চোখের কাঁটা। শুধু মুখে বলেই ক্ষান্ত হয়নি ইরান; তাদের দাবি, ইতিমধ্যে ‘গাদির’ ক্রুজ মিসাইল দিয়ে আব্রাহাম লিংকন ক্যারিয়ার গ্রুপকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।


এই হামলার মুখে মার্কিন নৌবহরটি উপসাগর থেকে লেজ গুটিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অপারেশনাল কমান্ড পোস্ট থেকে এই মার্কিন রণতরীকে গুঁড়িয়ে দেয়ার চূড়ান্ত নির্দেশও ইতিমধ্যে জারি করা হয়েছে।

ঘটনাপ্রবাহ বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-আমেরিকা জোট ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার আগে থেকেই আব্রাহাম লিংকন এই অঞ্চলে ওত পেতে ছিল। কিন্তু যুদ্ধের ২৬তম দিনে এসে পাশা উল্টে গেছে। ইরানের দাবি, গত কয়েক দিনের পাল্টা হামলায় মার্কিন এই রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে।


পারস্য উপসাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং হরমুজ প্রণালির ওপর 'ইন্টেলিজেন্ট কন্ট্রোল' বা বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দিয়ে অ্যাডমিরাল ইরানি বলেন, শহীদদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই দাপট থামবে না।

আপাতত মাঠের খবর হলো, আঞ্চলিক সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে, আর মার্কিন 'সুপার ক্যারিয়ার' আব্রাহাম এখন ইরানি মিসাইলের হাত থেকে বাঁচার পথ খুঁজছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর