পাল্টাপাল্টি হুমকিতে সংঘাতের চূড়ান্ত মোহনায় ইরান-আমেরিকা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উত্তেজনা এখন আর শুধু সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ পালনের হুমকির প্রেক্ষাপটে ইরান পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়েছে, বেসামরিক স্থাপনায় আঘাত হানলে ‘নরকের দ্বার’ উন্মুক্ত করে দেওয়া হবে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এই মুহূর্তে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই।

ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সমন্বিত কমান্ড ‘খতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি শনিবার এক কড়া বিবৃতিতে ট্রাম্পকে ‘ভারসাম্যহীন ও বোকা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিপরীতে ইরান প্রতিটি প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে।


তিনি বলেন, আমরা যা বলি, তা-ই করি। আমাদের এই বার্তার সহজ অর্থ হলো- তোমাদের জন্য নরকের দরজা খুলে দেয়া হবে। তিনি সতর্ক করেন, মার্কিন ‘সন্ত্রাসী’ সেনাবাহিনী এবং জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের জাতীয় সম্পদে আঘাত হানে, তবে তাদের প্রতিটি স্থাপনায় নিরবচ্ছিন্ন ও বিধ্বংসী হামলা চালানো হবে।

ইরানি সশস্ত্র বাহিনী বর্তমানে তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ পরিচালনা করছে। এর আওতায় ইতিমধ্যে কয়েকশ ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল এবং ড্রোন দিয়ে ওই অঞ্চলের কৌশলগত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ৯৫ বার পাল্টা আঘাত হানা হয়েছে। হিজবুল্লাহ এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এই হামলাগুলো চালানো হচ্ছে বলে দাবি করেছে তেহরান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় মার্কিন-ইসরাইলি হামলা পুরো অঞ্চলকে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকিতে ফেলেছে।

আরাগচি অভিযোগ করেন, আইএইএ-এর কঠোর নজরদারিতে থাকা এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত এই পরমাণু কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মার্কিন কর্মকর্তারা এখন আন্তর্জাতিক আইনকে ‘বোকামি’ বলে অভিহিত করছেন এবং প্রকাশ্যে বলছেন, পরমাণু কেন্দ্রে হামলা চালানো তাদের পরিকল্পনার বাইরে নয়।


আরাগচি তার চিঠিতে উল্লেখ করেন, গত নয় মাসে ইরান দুইবার বড় ধরনের আগ্রাসনের শিকার হয়েছে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা আইএইএ এই অবৈধ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই নিষ্ক্রিয়তা আক্রমণকারীদের আরও দুঃসাহসী করে তুলছে এবং এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে এক বিশাল সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়।

 এরপর থেকেই ইরান পাল্টাপাল্টি প্রতিশোধমূলক হামলা শুরু করে, যা এখন দুই পক্ষকেই এক মহাপ্রলয়ংকারী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের ‘নরক’ বানানোর হুমকি আর ইরানের ‘নরকের দ্বার’ খোলার হুঁশিয়ারি- সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ধ্বংসযজ্ঞের অপেক্ষায়।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর