মার্কিন আগ্রাসন থামলে শান্ত থাকবে ইয়েমেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ রাখবে, ততক্ষণ তারাও যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এই ‘শান্তি’ যে কতটুকু ভঙ্গুর, তা হুতি নেতাদের কথাতেই স্পষ্ট।

গত মাসে ইসরাইলে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে হুথিরা জানিয়ে দিয়েছিল, তারা ইরানের পাশে আছে। তবে লোহিত সাগরে মার্কিন সম্পদ বা বাণিজ্যিক জাহাজে এখনো বড় কোনো হামলা চালায়নি তারা। হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতি সিএনএন-এর মাধ্যমে জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন না চালালে কোনো মুসলিম দেশকে লক্ষ্যবস্তু করার কোনো ইচ্ছা আমাদের নেই।


হুতিদের মূল লক্ষ্য হলো লোহিত সাগরকে কোনো মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক কাজে ব্যবহার হতে না দেওয়া। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সিংহভাগ নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে সমুদ্রপথ ‘রক্ষা’ করার মতো যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে।

হরমুজ প্রণালী নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, তখন হুতিরা তাদের তুরুপের তাস হিসেবে ‘বাব আল-মানদাব’ প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই কৌশলগত পথটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট। হুতিরা জানিয়েছে, যদি যুদ্ধ আরও বড় হয়, তবে এই প্রণালী বন্ধ করে দেওয়া একটি ‘কার্যকর বিকল্প’ হিসেবে তাদের টেবিলে রয়েছে। এর আগে ২০২৫ সালে তারা ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে বড় বড় শিপিং কোম্পানিগুলোকে এই রুট ছাড়তে বাধ্য করেছিল।

হরমুজ প্রণালীর অস্থিরতা এড়াতে সৌদি আরব বর্তমানে তাদের লোহিত সাগরীয় বন্দরগুলো ব্যবহার করছে। এই বন্দরগুলো হুথিদের নিশানায় আসবে কি না- এমন প্রশ্নে আল-হুতি বলেন, সৌদি যতক্ষণ এই সংঘাত থেকে দূরে থাকবে এবং আমেরিকা বা ইসরাইলের সাথে হাত মেলাবে না, ততক্ষণ তাদের ওপর হামলার পরিকল্পনা আমাদের নেই। অর্থাৎ, রিয়াদকে এক প্রকার নিরপেক্ষ থাকার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল সানা।


আশ্চর্যের বিষয় হলো, ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে, তখন হুতিরা দাবি করেছে, ইসরাইলে হামলার সিদ্ধান্তটি ছিল তাদের একান্তই নিজস্ব। কারোর অনুরোধ বা নির্দেশে তারা এটি করেনি। তবে, বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের সাথে তাদের মিত্রতা এই যুদ্ধের সমীকরণকে যে কোনো সময় বদলে দিতে পারে।

আপাতত লোহিত সাগরের শান্ত নীল জলরাশির নিচে হুতিরা তাদের ক্ষেপণাস্ত্রের মুখ কোন দিকে ঘুরিয়ে রেখেছে, তা নিয়ে মার্কিন নৌবাহিনী এবং বিশ্ব বাণিজ্যের হর্তাকর্তারা গভীর দুশ্চিন্তায় রয়েছেন। যুদ্ধবিরতির এই প্রস্তাব কি সত্যিই শান্তি আনবে, নাকি এটি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? সময় তার উত্তর দেবে।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও রক্তক্ষয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর চরম নিরাপত্তার ঝুঁকিতে থমথমে রূপ নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শনিবার ও রোববারের প্রাণঘাতী হামলার পর...
দুই দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর