আমেরিকার সঙ্গে পরবর্তী সংলাপে এখনও সম্মতি দেয়নি ইরান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা এখন গভীর অনিশ্চয়তার মুখে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকার সাথে পরবর্তী পর্যায়ের সংলাপে বসতে ইরান এখন পর্যন্ত কোনো সম্মতি দেয়নি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ এবং আলোচনার টেবিলে ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ দাবিই এই অচলাবস্থার মূল কারণ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি রাখার যে ঘোষণা দিয়েছেন, তা তেহরানকে ক্ষুব্ধ করেছে। ইরান মনে করে, একদিকে অবরোধ বজায় রাখা এবং অন্যদিকে আলোচনার কথা বলা, এই দ্বিচারিতা সংলাপের পরিবেশকে নষ্ট করছে।

এছাড়া সাম্প্রতিক বার্তা আদান-প্রদানের সময় আমেরিকা এমন কিছু দাবি পেশ করেছে, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইরানের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সংলাপ চালিয়ে যাওয়ার প্রধান শর্ত হলো আমেরিকাকে তাদের ‘অযৌক্তিক ও বাড়তি’ দাবি থেকে সরে আসতে হবে। অন্যথায়, ফলাফলহীন এবং দীর্ঘমেয়াদী আলোচনায় সময় নষ্ট করার কোনো ইচ্ছা তেহরানের নেই। ইরান মনে করে, আলোচনা হতে হবে সমমর্যাদা ও সদিচ্ছার ভিত্তিতে, কোনো চাপের মুখে নয়।

ইরান তাদের এই অনড় অবস্থান ইতিমধ্যেই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পাকিস্তান দুই দেশের মধ্যে বার্তার আদান-প্রদান এবং মধ্যস্থতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

বিশ্বের নজর এখন ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন যদি তাদের কঠোর অবরোধ নীতি এবং দাবিদাওয়া শিথিল না করে, তবে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই কূটনৈতিক টানাপোড়েন কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতাকেও নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর