হরমুজ প্রণালী নিয়ে তীব্র স্নায়ুযুদ্ধে ট্রাম্প ও তেহরান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী নিয়ে যে তুঘলকি কাণ্ড ঘটে গেল, তাকে এক কথায় ‘ভূ-রাজনৈতিক সার্কাস’ বললেও ভুল হবে না। কখনো প্রণালি খোলা, কখনো বন্ধ; কখনো ধন্যবাদ, তো পরক্ষণেই যুদ্ধের হুমকি—সব মিলিয়ে বিশ্ব তেলের বাজার আর কূটনীতির মঞ্চ এখন রীতিমতো টালমাটাল। মোটের ওপর বলা যায়, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে ‘ডিজিটাল যুদ্ধ’ আর নাটকীয় মোড় বদল ঘটেছে, তা যে কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

নাটকের শুরু শুক্রবার দুপুরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে ঘোষণা দেন, যুদ্ধবিরতির বাকি সময়টুকুর জন্য হরমুজ প্রণালী ‘পুরোপুরি উন্মুক্ত’। এর মিনিট খানেকের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে বড় বড় অক্ষরে ‘থ্যাঙ্ক ইউ’ লিখে এক গাল হাসলেন। কিন্তু সেই হাসির রেশ কাটতে না কাটতেই ট্রাম্প জুড়ে দিলেন মোক্ষম শর্ত, যতক্ষণ না ইরানের সঙ্গে আমেরিকার লেনদেন ১০০ শতাংশ মিটছে, ততক্ষণ মার্কিন নৌ-অবরোধ সরছে না। অর্থাৎ, ‘ধন্যবাদ দিলাম ঠিকই, কিন্তু তেলের জাহাজ ছাড়ছি না!’


ট্রাম্পের এই দ্বিমুখী চালে চটে লাল তেহরান। কয়েক ঘণ্টা পরই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তোপ দেগে বললেন, ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন যার প্রতিটিই ‘মিথ্যা’। তিনি সোজা জানান, আমেরিকার নৌ-অবরোধ যদি চলতেই থাকে, তবে হরমুজ প্রণালী খোলা রাখার প্রশ্নই আসে না।

এদিকে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে মাঠে নেমেছে ব্রিটেন ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৪০টি দেশের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছেন, তাঁরা জাহাজ চলাচলের সুরক্ষায় আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবেন।

কিন্তু শনিবার সকাল হতেই দৃশ্যপট আমূল বদলে গেল। ইরানের সামরিক বাহিনী গর্জে উঠে জানাল, আমেরিকা তাদের প্রতিশ্রুতি রাখেনি, তাই হরমুজ প্রণালী আবারও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। এখন থেকে কোনো জাহাজ পার হতে হলে তেহরানের ‘অফিসিয়াল পারমিশন’ লাগবেই।


সমুদ্রের ট্র্যাকিং ডেটা বলছে, শনিবার সকালে যেসব জাহাজ একটু বুক ফুলিয়ে এগোচ্ছিল, ইরানের হুমকির পর তারা লেজ গুটিয়ে উল্টো পথে ইউ-টার্ন নিতে শুরু করেছে।

সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন, উপরে ড্রোনের নজরদারি, নিচে মার্কিন রণতরীর অবরোধ আর হরমুজের চাবিকাঠি হাতে ইরানের সামরিক বাহিনী ও শীর্য কর্মকর্তাদের জেদ। ট্রাম্প দ্রুত সমাধানের স্বপ্ন দেখালেও বাঘের গালিবাফের হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, হরমুজের জল অতটা সস্তা নয়। এখন দেখার বিষয়, পরবর্তী ২৪ ঘণ্টায় এই ‘বিড়াল-ইঁদুর’ দৌড় কোন দিকে মোড় নেয়।

তথ্যসূত্র: বিবিসি

এআরএস
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর