ইরান নিয়ে নতুন সামরিক পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে একটি বিশেষ ব্রিফিং নিতে যাচ্ছেন। এক্সিওসের সূত্র অনুযায়ী, এই ব্রিফিংয়ের গুরুত্ব অপরিসীম।

কারণ এটি ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প হয় আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধ শেষ করার আগে ইরানকে চূড়ান্ত আঘাত করতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন।


সামরিক পরিকল্পনার নেপথ্যে:
সেন্টকম সূত্রগুলোর মতে, ইরানের ওপর একটি 'স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী' বিমান হামলার পরিকল্পনা করা হয়েছে। এই হামলায় মূলত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ওয়াশিংটনের আশা, এই ধরনের জোরালো পদক্ষেপ তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং বিশেষ করে পরমাণু ইস্যুতে নমনীয় হতে বাধ্য করবে।

সামরিক পরিকল্পনাকারীরা আরও একটি বিকল্প প্রস্তাব ট্রাম্পের সামনে তুলে ধরতে পারেন, যা মূলত হরমজ প্রণালীর একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এর মূল উদ্দেশ্য হলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথটি পুনরায় উন্মুক্ত করা।

সূত্রমতে, এই অভিযানে প্রয়োজনে পদাতিক বাহিনীও ব্যবহার করা হতে পারে। এ ছাড়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনীর অভিযানের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

ট্রাম্পের বর্তমান অবস্থান: যদিও সামরিক বিকল্পগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তবুও প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে নৌ-অবরোধকেই সবচেয়ে কার্যকর হাতিয়ার বলে মনে করছেন। গত বুধবার তিনি এক সাক্ষাৎকারে জানান যে, বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ইরানকে চাপে রাখতে বেশি কার্যকর।


তবে ইরান যদি এখনো নতি স্বীকার না করে, তবে তিনি সামরিক হামলার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না। একই সাথে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা এই অবরোধের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কার বিষয়টিও মাথায় রাখছেন।

বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ঠিক একইভাবে অ্যাডমিরাল কুপার প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ব্রিফিং দিয়েছিলেন। এর মাত্র দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

ওয়াশিংটন ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, ওই ব্রিফিংটি ট্রাম্পকে যুদ্ধে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছিল। ফলে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মঙ্গলবারের এই ব্রিফিং মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: অ্যাক্সিওস

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর