ট্রাম্পের হুমকিকে ‘আবর্জনা’ বলে বিদ্রূপ করলেন গালিবাফ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং ইরানের তেল শিল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের হুঁশিয়ারিকে রীতিমতো ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। ওয়াশিংটনের রণকৌশলকে ‘আবর্জনা’ আখ্যা দিয়ে. বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তপ্ত বার্তায় মার্কিন প্রশাসনকে একহাত নেয়ার পাশাপাশি বিদ্রূপও করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত তিন দিন আগে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌ-অবরোধের চাপে ইরানের তেল অবকাঠামোগুলো তিন দিনের মধ্যে ‘বিস্ফোরিত’ হতে পারে। ট্রাম্পের এই হুমকির সুরেই সুর মিলিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে লেখেন, অবরোধের কারণে ইরানের তেল উৎপাদন ধসে পড়ছে এবং খুব শিগগিরই সে দেশে জ্বালানি সংকট শুরু হবে।

ট্রাম্পের দেওয়া সেই তিন দিনের সময়সীমা পার হওয়ার পর বুধবার স্পিকার গালিবফ বিদ্রূপ করে লেখেন, তিন দিন তো পার হলো, একটি তেলকূপও তো ফাটল না! আমরা চাইলে এই সময়সীমা ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে দিতে পারি এবং এখান থেকে সেই কূপগুলোর লাইভ স্ট্রিম (সরাসরি সম্প্রচার) দেখাতে পারি।

গালিবফ তাঁর বার্তায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে লক্ষ্য করে বলেন, ট্রাম্প প্রশাসন বেসেন্টের মতো লোকেদের কাছ থেকে 'বাজে পরামর্শ' পাচ্ছে। তাঁর মতে, এই অবরোধ তত্ত্বের কারণেই বিশ্ববাজারে তেলের দাম ১২০ ডলারে গিয়ে ঠেকেছে এবং খুব দ্রুতই তা ১৪০ ডলার স্পর্শ করবে। গালিবফের ভাষায়, সমস্যাটা শুধু তত্ত্বে নয়, সমস্যাটা হলো তাদের মানসিকতায়।

ইরানি স্পিকারের এই আক্রমণাত্মক বার্তা এটিই স্পষ্ট করে দিচ্ছে, ওয়াশিংটনের অর্থনৈতিক ও সামরিক চাপকে তেহরান কেবল অস্বীকারই করছে না, বরং তা নিয়ে প্রকাশ্য উপহাস করতেও ছাড়ছে না। একদিকে যখন ট্রাম্প ও বেসেন্ট ইরানের তেল উৎপাদন ধসে পড়ার স্বপ্ন দেখছেন, তখন কলিবফ ইঙ্গিত দিলেন যে এই উত্তেজনার ফলে তেলের দাম বেড়ে উল্টো পশ্চিমা অর্থনীতিই চাপে পড়তে যাচ্ছে।

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর