আমিরাতে মিসাইল ও ড্রোন হামলা, ভিত্তিহীন বললো ইরান

ফুজাইরায় তেলের ডিপোতে ভয়াবহ আগুন

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতিতে যুক্ত হলো এক নতুন ও ভয়াবহ অধ্যায়। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় পুরো অঞ্চলে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুবাই ও শারজাহর মতো ব্যস্ত শহরগুলোতে মধ্যরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন আর বিস্ফোরণের শব্দে তৈরি হয়েছে এক নজিরবিহীন আতঙ্ক। খবর রয়টার্স ও আল জাজিরার। 

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার গভীর রাতে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্রিয় হয়ে ওঠে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথে ধেয়ে আসা চারটি মিসাইলের মধ্যে ৩টিকেই আমিরাতি ডিফেন্স সিস্টেম মাঝপথে ধ্বংস করে দিয়েছে, আর চতুর্থ মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সমুদ্রে আছড়ে পড়েছে। তবে, ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে যে, আমিরাতের আকাশে মিসাইল ইন্টারসেপশনের যে খবর ছড়িয়েছে তা মূলত সত্য নয়।

এই হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আমিরাতের ফুজাইরা এলাকায়। ফুজাইরা মিডিয়া অফিসের তথ্য মতে, ইরান থেকে আসা একটি ড্রোন সরাসরি একটি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল জোনে আঘাত হেনেছে। এতে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সিভিল ডিফেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় সেখানে কর্মরত ৩ ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসক মতে তাদের আঘাত গুরুতর হলেও শঙ্কামুক্ত।

হামলার পরপরই নিরাপত্তার খাতিরে দুবাই এবং শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, অবতরণের অপেক্ষায় থাকা অনেকগুলো বিমানের রুট পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ফ্লাইট বর্তমানে আকাশে হোল্ডিং পজিশনে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আকাশে ইন্টারসেপশন বা মিসাইল ধ্বংসের আলো ও বিকট শব্দ শোনা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো সোমবার আমিরাতের ওপর কোনো ধরণের হামলার পরিকল্পনা বা সম্পৃক্ততার খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কোনো উদ্দেশ্য ইরানের নেই এবং আমিরাতের দাবিগুলো মূলত পশ্চিমা দেশগুলোর উস্কানি হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের মতো বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রে এই ধরণের সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। বিশেষ করে তেলের ডিপোতে আঘাত হানা এবং বেসামরিক মানুষের আহত হওয়ার ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমানে পুরো আমিরাত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুরো বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের এই আগুনের দিকে তাকিয়ে আছে।

এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর