গেরুয়া ঝড়ে যেভাবে চুরমার হলো তৃণমূলের দুর্গ!

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পাহাড়-তরাইয়ের উত্তরবঙ্গ, সর্বত্রই এখন গেরুয়া আবির।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল যেন কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানিয়েছে। যে দক্ষিণবঙ্গ বা প্রেসিডেন্সি ডিভিশন ছিল তৃণমূলের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেখানেই এবার ফাটল ধরিয়েছে বিজেপি। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর সাথে লড়াই করতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়েছেন।


কলকাতা ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত প্রেসিডেন্সি ডিভিশন ছিল তৃণমূলের শক্তির উৎস। কিন্তু এবার সেই ‘পাওয়ার সেন্টার’-এ বিজেপি ২৭টি আসনে জয়ের পথে। কলকাতার ১১টি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে বিজেপি। মানিকতলা, জোড়াসাঁকো কিংবা শ্যামপুকুরের মতো এলাকায় ধরাশায়ী হয়েছেন শশী পাঁজা বা ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রীরা। মানুষের ক্ষোভ, হিন্দু ভোটের মেরুকরণ আর তৃণমূলের ‘গুন্ডাগিরি’র বিরুদ্ধে জনরোষ, এই তিন ফলায় কুপোকাত হয়েছে জোড়াফুল শিবির।

উত্তরবঙ্গের ৫৪ আসনের মধ্যে ২৭টিতে লিড নিয়ে আধিপত্য বজায় রেখেছে বিজেপি। দার্জিলিংয়ের গোর্খা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আর চা বলয়ের শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে অমিত শাহর রণকৌশল শতভাগ সফল। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার নামতে না পারলেও ভার্চুয়ালি মানুষের মন জয় করেন শাহ। অন্যদিকে রাজবংশী ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে বিজেপি, যার ফল মিলেছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।


এক সময়ের মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে এবার তৃণমূলের ভরাডুবি হয়েছে। ঝাড়গ্রামের ৪টি এবং পুরুলিয়ার ৯টি আসনের সবকটিতেই এগিয়ে বিজেপি। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরেও তৃণমূলের তথৈবচ অবস্থা। আদিবাসী নেত্রী তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ করার যে অভিযোগ নরেন্দ্র মোদী প্রচারের হাতিয়ার করেছিলেন, তা সরাসরি জঙ্গলমহলের মানুষের হৃদয়ে গিয়ে লেগেছে। কুর্মি সম্প্রদায়ের জন্য বিশেষ প্রতিশ্রুতি আর আলু চাষীদের অসন্তোষ, সব মিলিয়ে জঙ্গলমহল এখন পুরোপুরি পদ্মময়।

২০২১ সালে যে বিজেপি দক্ষিণবঙ্গে মাত্র ১৪টি আসন পেয়েছিল, এবার তাদের এই উলম্ফন বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল। মাছে-ভাতে থাকা বাঙালি কি তবে এবার পরিবর্তনের স্বাদ বদলে গেরুয়া ঝোলেই বেশি তৃপ্তি পেল? নির্বাচনের এই ট্রেন্ড অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। নবান্নে মমতার ছবি সরে গিয়ে কার ছবি বসবে, তা নিয়ে এখন সরগরম দিল্লির অলিন্দ থেকে কলকাতার পাড়ার মোড়। তবে এটুকু নিশ্চিত, বাংলার রাজনীতিতে ‘দিদি’র একচ্ছত্র আধিপত্যের দিন আপাতত অতীত।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর