হরমুজে প্রণালীতে নিরাপদ করিডর তৈরি করছে মার্কিন বাহিনী

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৪২ পিএম

হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব খর্ব করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বিশাল এক নৌ-অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ইরানকে ‘প্রবল ও বিধ্বংসী অগ্নিশক্তির’ মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, হরমুজ প্রণালীর ওপর ন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। তিনি একে বিশ্বের জন্য আমেরিকার পক্ষ থেকে একটি ‘উপহার’ হিসেবে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা যুদ্ধ খুঁজছি না, তবে হরমুজ প্রণালীর ওপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ আমরা ভেঙে দেব। তারা দাবি করে তারা এই প্রণালী নিয়ন্ত্রণ করে, কিন্তু আসলে তা নয়। তিনি আরও জানান, এই অভিযানের জন্য ইরানের জলসীমা বা আকাশসীমায় প্রবেশের প্রয়োজন হবে না।


মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জেনারেল কেইন জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে ইরানের বেশ কিছু হামলা নসাৎ করে দেওয়া হয়েছে। তার দেওয়া তথ্যমতে, ইরান এ পর্যন্ত ৯ বার বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে এবং দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে।

এছাড়া মার্কিন বাহিনীর ওপর অন্তত ১০ বার হামলা চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল টার্মিনালে হামলা চালালেও মার্কিন বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে। ইরানের ছোঁড়া ক্রুজ মিসাইল এবং ড্রোনগুলো মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ এবং এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।


তিনি জানান, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে একটি ‘উন্নত নিরাপত্তা অঞ্চল’ তৈরি করেছে সেন্টকম। এই অঞ্চলের নিরাপত্তায় যা যা মোতায়েন রয়েছে ১০০টিরও বেশি যুদ্ধবিমান এবং চালকবিহীন ড্রোন, যা ২৪ ঘণ্টা আকাশ পাহারা দিচ্ছে। ৮২তম এয়ারবর্ন ডিভিশন এই পুরো কার্যক্রম সমন্বয় করছে।

১৫,০০০-এরও বেশি মার্কিন সেনাসদস্য এই বিশেষ জোনে মোতায়েন রয়েছেন। দ্রুতগামী বোট এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা রয়েছে। জেনারেল কেইন বলেন, এই পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্র এবং আকাশে মার্কিন সামরিক শক্তির উপস্থিতি সরাসরি অনুভব করতে পারবে।


মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, তারা বর্তমানে সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে, তবে একে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। যদি পরিস্থিতি আরও অবনতি হয়, তবে তারা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত। আন্তর্জাতিক নৌ-চলাচল নিরাপদ রাখতে এবং ইরানের আগ্রাসন রুখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ তার কার্যক্রম চালিয়ে যাবে।

তথ্যসূত্র: সিএনএন

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর