ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫, আহত শতাধিক

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:০৫ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 

ভূমিকম্পের পর ছ’টি উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। এখনও বহাল রয়েছে সুনামি সতর্কতা। এরইমধ্যে ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।  

সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনে মিন্দানাওর বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাঙ্গানি প্রদেশে বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি ছিল এটি। ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনসহ আশপাশের দেশগুলোতে প্রায়ই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ক্ষতিগ্রস্ত মিন্দানাও অঞ্চলের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “এখনই উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই।”

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য এখনও যাচাই করা হচ্ছে।

অন্যদিকে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা উত্তর সুলাওয়েসির রাজধানী মানাদো, উত্তর গোরোন্তালো প্রদেশ এবং সাংগিহে দ্বীপপুঞ্জের স্থানীয় কর্তৃপক্ষকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানও তাদের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন উপকূলে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইন পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম প্রায়ই ঘটে।

গত অক্টোবরেও পূর্ব মিন্দানাও অঞ্চলে ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন।

সরকারি তথ্যমতে, এর কয়েকদিন আগেই ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জন নিহত হন এবং প্রায় ৭২ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

আরবিএস
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। 
ঢাকায় একটি বিবাদের সালিশ-মীমাংসা করতে গিয়ে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
আসন্ন জাতীয় বাজেটে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলতে যুগান্তকারী ও নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর