খামেনির শেষ বিদায়ে জনসমুদ্র তেহরান

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের জানাজা ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে এই জানাজার মিছিল শুরু হয়।

নিহতদের মধ্যে আয়াতুল্লাহ খামেননি ছাড়াও রয়েছেন তার কন্যা বুশরা হোসেইনি খামেনি, জামাতা মেসবাহ আল-হোদা বাঘেরি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ-আদেল এবং নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানি। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে পূর্ব তেহরানের দামাভান্দ সড়ক থেকে এই বিদায়ী মিছিল শুরু হয়। এটি মধ্য তেহরানের এনকিলাব ও আজাদি সড়ক অতিক্রম করে পশ্চিম তেহরানের ইরান-খোদরো বুলেভার্ড পর্যন্ত লশকারি মহাসড়ক ধরে এগিয়ে চলছে। জানাজার মিছিলকে কেন্দ্র করে তেহরানের সড়ক ও নিকটবর্তী মেট্রো স্টেশনগুলোতে শোকাকুল মানুষের ভিড় উপচে পড়ছে।

এর আগে রোববার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নিহতদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় ধারাবাহিক জানাজা ও শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান শেষে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।

একাত্তর/এসি
চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করা হয়েছে।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
ইসলামী বিপ্লবের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধের অন্য শিকারদের হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।...
বিশ্বের যেকোনো শক্তির আগ্রাসনের মুখে ইরান কখনও বিচলিত হবে না এবং ‘কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না’ বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গত ২৮ ফেব্রুয়ারি...
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু , রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর