বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ‘ভিসা বন্ড’

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধে বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পূর্ববর্তী পাইলট প্রকল্পের সফলতা মূল্যায়নের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই কঠোর পদক্ষেপ চূড়ান্ত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সিদ্ধান্তের ফলে আফ্রিকার বহু দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো ৫০টি দেশের পর্যটক ও ব্যবসায়ীরা সরাসরি প্রভাবিত হবেন। তবে ৫০ দেশের এ তালিকায় ভারতের নাম নেই।

নতুন নীতি অনুযায়ী, আগামী সোমবার (৩ আগস্ট) থেকে মার্কিন কনস্যুলার কর্মকর্তারা উপযুক্ত মনে করলে বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড দাবি করতে পারবেন।

মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে চালু হওয়া এই ভিসা বন্ড পাইলট প্রকল্পের উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, ভিসার শর্ত ও মেয়াদের বাধ্যবাধকতা নিশ্চিতে এ ব্যবস্থা অত্যন্ত সফল। পাইলট প্রকল্পে বন্ডের পরিমাণ ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার থাকলেও চূড়ান্ত নীতিতে সর্বনিম্ন ৫ হাজার ডলারের ক্যাটাগরি বাদ দিয়ে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। পরিদর্শনের মেয়াদ শেষে ফিরে এলে বা শর্ত পূরণ করলে এই বন্ডের অর্থ ফেরতযোগ্য বলে গণ্য হয়।

পররাষ্ট্র দপ্তর, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ট্রেজারি বিভাগের যৌথ পর্যালোচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই তালিকায় আরও দেশ যুক্ত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসন বন্ধের অংশ হিসেবে এ পদক্ষেপকে সমর্থন করলেও মানবাধিকারকর্মী ও সমালোচকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিবাসন অধিকারকর্মীদের মতে, এ ধরনের মোটা অঙ্কের বন্ড আরোপ করায় সাধারণ মানুষের বৈশ্বিক ভ্রমণের অধিকার ক্ষুণ্ন হবে এবং বর্ণগত বৈষম্য আরও উসকে যাবে।

যেসব দেশের ওপর প্রযোজ্য হবে ভিসা বন্ড:

বাংলাদেশ, নেপাল, ভুটান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরিকোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, গ্রেনাডা, গিনি, গিনি-বিসাউ, কিরগিজ প্রজাতন্ত্র, লেসোথো, মালাউই, মৌরিতানিয়া, মরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, সেশেলস, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তিউনিসিয়া, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

একাত্তর/এসি
মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এক নীতিমালার মাধ্যমে এখন থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যারা নিজ...
ট্রাম্প প্রশাসন তার সর্বশেষ এইচ-১বি ভিসা কর্মসূচির পরিবর্তনের পক্ষে আদালতে ‘লড়াই করবে’ বলে ঘোষণা করেছে। হোয়াইট হাউসের যুক্তি, এই সংস্কারগুলো আমেরিকান শ্রমিকদের সুরক্ষা করতে এবং ব্যবস্থায়...
বিশ্বব্যাপী অভিবাসন নীতির দ্রুত পরিবর্তন, কঠোর আইনি নিয়ন্ত্রণ ও সংকুচিত হতে থাকা নতুন শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে টেকসই জাতীয় কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ,...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
আকাশে মেঘ জমলেই পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালী গ্রামের জরাজীর্ণ একটি কুঁড়েঘরে নেমে আসে চরম আতঙ্ক। মাথার ওপর নেই কোনো টিন; জীর্ণ পাতার বেড়া আর রোদে-বৃষ্টিতে ঝুলে পড়া এক টুকরো পলিথিনই এখন পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর