ফিলিপাইনের স্কুলে এক কিশোরের রক্তক্ষয়ী তাণ্ডব

দুই শিক্ষার্থী নিহত, বন্দুকধারীর আত্মহত্যা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব চালানোর পর হামলাকারী ওই কিশোর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় মেয়র অ্যালবার্ট প্যালেন্সিয়া জানান, দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থীর বয়স ছিল মাত্র ১৪ বছর। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

প্যালেন্সিয়া রয়টার্সকে জানান, দুপুরের খাবারের সময় হামলাকারী কিশোরটি তার বন্ধুদের মজা করে বাড়ি চলে যেতে বলেছিল, কারণ খাবারের পরেই সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু ছেলেটি সচরাচর রসিক প্রকৃতির হওয়ায় বন্ধুরা তার কথাকে হাসিতে উড়িয়ে দেয়।

এর পরপরই ক্লাসে ফিরে সে তাণ্ডব শুরু করে এবং ১০ জন শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মঘাতী হয়। ঘটনার পরপরই পুরো বাঙ্গা পৌরসভায় সব স্তরের ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে এবং রেডক্রস জরুরি অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসা সহায়তা দিচ্ছে।

ফিলিপাইনে অস্ত্র আইন শিথিল হওয়ায় সাধারণ মানুষের হাতে অস্ত্রের উপস্থিতি প্রচুর, তবে স্কুলে এ ধরনের গুলি বর্ষণের ঘটনা এতদিন বিরল ছিল। কিন্তু চলতি বছরের জুন মাস থেকে শুরু করে গত চার মাসের মধ্যে এটি ফিলিপাইনে তৃতীয় প্রাণঘাতী স্কুল শুটিংয়ের ঘটনা।

এর আগে গত জুনে বুলিংয়ের জেরে মধ্য ফিলিপাইনের একটি স্কুলে তিন শিক্ষার্থী নিহত হয় এবং আগস্টে এক ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে অন্য এক শিক্ষার্থীকে গুলি করে এক কিশোর আত্মহত্যা করে।

ক্রমাগত বৃদ্ধি পাওয়া এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির শিক্ষা বিভাগ সকলকে শান্ত থাকতে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেনালদো তামায়ো প্রাপ্তবয়স্ক অস্ত্র মালিকদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, যাতে আগ্নেয়াস্ত্র নিরাপদ স্থানে রাখা হয় এবং কোনো নাবালক যেন কোনোভাবেই অস্ত্রের নাগাল না পায়।

 

একাত্তর/এআরএস
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
এক শতাব্দীরও বেশি সময় পর প্রাণীবিদ্যায় ঘটল এক ঐতিহাসিক ও দারুণ রোমাঞ্চকর ঘটনা! দক্ষিণ আমেরিকার বলিভিয়ার ঘন কুয়াশাচ্ছন্ন বনে খোঁজ মিলল সম্পূর্ণ নতুন এক বিড়াল প্রজাতির। স্থানীয়রা ‘তিলকায়ো’ নামে ডেকে...
নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, এতে সময় ও অর্থ—দুটিই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর