দুই যুদ্ধের উত্তাপের মধ্যে জাতিসংঘে ফিরছেন বিশ্বনেতারা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
আর্থিক ও রাজনৈতিক চাপে জাতিসংঘ; ট্রাম্পের প্রত্যাবর্তন
বিশ্বনেতাদের প্রধান উদ্বেগে যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য অধিবেশন এড়িয়ে গেলেন শি
জাতিসংঘ প্রধান গুতেরেসের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে এই আন্তর্জাতিক মঞ্চ। এবারের অধিবেশনে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের ক্রমবর্ধমান সংঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ঝুঁকি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক পরাশক্তি ব্যবস্থা যখন চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বিশ্ব শান্তির এই মঞ্চে বৈঠকে বসছেন। ট্রাম্পের মার্কিন প্রশাসন জাতিসংঘের নিয়মিত বাজেট কাটছাঁট এবং ডজনখানেক অঙ্গসংগঠন থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ায় সংস্থাটি বর্তমানে নিজস্ব প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার পাশাপাশি তীব্র আর্থিক ও মনস্তাত্ত্বিক সংকটের মুখোমুখি হচ্ছে।


বিশ্ব সংকট সমাধানে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে বিতর্কের মাঝেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিউ ইয়র্কের এই অধিবেশন পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২১ সালে ভার্চুয়ালি ভাষণ দেওয়া শি জিনপিং এবার জাতিসংঘের মঞ্চের বদলে আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সংস্থাজুড়ে চলমান এই সংকট ও আর্থিক টানাফোড়নের মধ্যেই ৮০ বছর বয়সী জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৬ সালের শেষে তাঁর মেয়াদ পূর্ণ করবেন, অথচ তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য এখনো সুস্পষ্ট কোনো একক প্রার্থীর নাম সামনে আসেনি।


কূটনীতিবিদরা জানিয়েছেন, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরব নেতাদের সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করতে পারে। আন্তর্জাতিক সংকট নিয়ন্ত্রণ সংস্থার বিশেষজ্ঞ রিচার্ড গাওয়ানের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছর পার হওয়ার পর বলা যায় জাতিসংঘ আর মুক্ত পতনের অবস্থায় নেই, তবে নিকট ভবিষ্যতে এটি একটি স্থায়ী সংকটের ফাঁদে আটকে রয়েছে।

এদিকে সাধারণ পরিষদে ভোটাধিকার হারানো এড়াতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র নিয়মিত বাজেটে ৭২৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেও প্রতিষ্ঠানটির কাছে এখনো তাদের এক বিলিয়ন ডলারের বেশি বকেয়া রয়েছে এবং একই সাথে তারা ব্যয় সংঙ্কোচনের দাবি অব্যাহত রেখেছে।


এবারের সাধারণ পরিষদের অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সম্প্রতি এআই শিল্পের শীর্ষ নেতৃবৃন্দ এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিকাশ সাময়িকভাবে ধীরগতির করার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করেছেন যে এআই খুব শীঘ্রই স্বয়ংক্রিয়ভাবে নিজের উন্নতি ঘটিয়ে মানব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মহাসচিব গুতেরেস স্পষ্ট করেছেন যে এআই এবারের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে এবং একটি বৈশ্বিক বিপর্যয় এড়াতে প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশগুলোর নির্দিষ্ট কিছু নীতিমালা ও সুরক্ষা প্রাচীর গড়ে তোলা উচিত। তবে এই বৈশ্বিক এআই নিয়ন্ত্রণের প্রয়াস ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প এআইয়ের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলোকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন যে এর ফলে চীন সুবিধা পাবে।


অধিবেশনে মধ্যপ্রাচ্য সংকট আবারও আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে, কারণ ইরান ও মার্কিন-ইসরাইল সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়িয়ে চলেছে। বাব এল-মান্দেব প্রণালীতে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক তৎপরতা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বিশ্ব জ্বালানি বাজারকে হুমকির মুখে ফেলেছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস স্বীকার করেছেন যে সামরিক উপায়ে এই সংকটের সমাধান অত্যন্ত কঠিন।

পরিস্থিতি উত্তপ্ত থাকা সত্ত্বেও বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অধিবেশনে ভাষণ দেবেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক পরোয়ানাভুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বৃহস্পতিবারে বক্তব্য রাখবেন। ভিসা জটিলতার কারণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবারও সরাসরি উপস্থিত হতে পারছেন না, তবে ভিডিও বার্তার মাধ্যমে তাঁকে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়েছে সাধারণ পরিষদ।


একই সাথে চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধও আলোচনার অন্যতম প্রধান অ্যাজেন্ডা হিসেবে থাকছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাধারণ পরিষদে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় সেখানে সংঘাত থামানোর কোনো প্রস্তাব পাস করা সম্ভব হচ্ছে না।

ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতে যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেও নিউইয়র্কে জেলেনস্কির সাথে তাঁর বৈঠক হবে কি না তা নিশ্চিত নয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেস সতর্ক করে বলেছেন, কৃষ্ণসাগরে কার্যকর অবরোধের কারণে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সংকট মারাত্মক রূপ নিচ্ছে। ফলে ইউক্রেন ও রাশিয়ার খাদ্য, সার এবং জ্বালানি যেন নিরাপদে রপ্তানি হতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত তার একটি নিরাপদ পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া গেলো বছরের ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা তেহরানের সব সক্ষমতা ‘সম্পূর্ণরূপে...
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর