ইরানকে ধ্বংস করা কারো পক্ষেই সম্ভব না: পেজেশকিয়ান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে ইরানি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক শেকড় থাকায় বিশ্বের কোনো শক্তির পক্ষেই ইরানকে নিশ্চিহ্ন বা ধ্বংস করা সম্ভব নয়।

ওয়াশিংটনের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করে মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকা সারা বিশ্বে শক্তিপ্রদর্শনের যে আগ্রাসী নীতি অনুসরণ করছে, তা আন্তর্জাতিক আইন এবং মানবতাবাদী নীতি-নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। ইরান শুধু তার আত্মরক্ষায় পদক্ষেপ নিচ্ছে। ইরান কাউকে হামলা করে না।

ইরানি প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাম্ভিক ও একতরফা ভূমিকার চিত্র তুলে ধরতে গিয়ে ভেনেজুয়েলা, কিউবা এবং গ্রিনল্যান্ডকে ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক পদক্ষেপগুলোর উদাহরণ দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে এভাবে প্রকাশ্য ও খোলাখুলিভাবে কোনো স্বাধীন দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি কখনো শোনা যায়নি, যা বিশ্ব ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।

ইরানি জনগণের অদম্য মনোবল তুলে ধরে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইতিহাস সাক্ষী বহিরাগতদের সব চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির পরও ইরানের জনগণ নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে অটল থেকেছে। হাজার বছরের ঐতিহ্য ও সুদৃঢ় ঐতিহাসিক ভিত্তি নিয়ে টিকে থাকা একটি দেশকে ফাঁকা হুমকি দিয়ে দমানো যাবে না উল্লেখ করে তিনি বিশ্বমঞ্চে ইরানি জাতির এই আত্মবিশ্বাসের বার্তা পৌঁছে দেন।

তথ্যসূত্র: ইরনা

 

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দাবি উঠলেও, তাতে তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন মার্কিন...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর