ইরান যুদ্ধের চাপে মার্কিন রণতরীতে আট সেনার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে এসব ঘটনায় কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী সচিব হাং কাও।

নাবিকদের সুস্থতা ও জীবনযাত্রার মান নিয়ে সিনেটরের প্রশ্নের জবাবে দেওয়া ওই চিঠিতে আত্মহত্যার চেষ্টার এই সংখ্যা উল্লেখ করা হয়। চিঠিটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পরে আরও কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমও এর তথ্য পর্যালোচনা করে।

তবে এই আটটি ঘটনা শুধু ইউএসএস আব্রাহাম লিংকনের নিজস্ব ক্রুদের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে রণতরীটির ক্রু, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, এসকর্টিং ডেস্ট্রয়ার এবং জাহাজে থাকা বিভিন্ন এভিয়েশন স্কোয়াড্রনের নাবিকরা।

প্রায় ছয়টি জাহাজ নিয়ে গঠিত এই স্ট্রাইক গ্রুপে ছয় থেকে সাত হাজার মার্কিন নৌসদস্য মোতায়েন ছিল। রণতরীটি গত বছরের নভেম্বরে সান দিয়েগো থেকে মোতায়েন শুরু করে। শুরুতে মে মাসে তাদের ফেরার কথা থাকলেও যুদ্ধের কারণে সেই মোতায়েন দীর্ঘ হয়।

মোট ২৮৬ দিন সমুদ্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায় ইউএসএস আব্রাহাম লিংকন। এর আগে টানা কয়েক মাস নিয়মিত বন্দর সফর ছাড়াই মধ্যপ্রাচ্যে অবস্থান করে রণতরীটির স্ট্রাইক গ্রুপ।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এই মোতায়েনের সময় নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে আগেই উদ্বেগ তৈরি হয়েছিল। আগস্টে কয়েকটি সামরিক সংবাদপত্রে নাবিকদের পানিতে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টার খবরও প্রকাশিত হয়। পরে এসব পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি ওঠে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, সুস্থতা ও মনোবল নিয়ে নৌবাহিনী কাজ করছে।

দীর্ঘ এই মোতায়েন শেষে ইউএসএস আব্রাহাম লিংকন এখন মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নিজ ঘাঁটির দিকে ফিরছে।

আরবিএস
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানে নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। ...
চলতি বছরের প্রথম আট মাসে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের এক হাজার ৯১৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩১টি ঘটনাই ধর্ষণের।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর