ইরানে নতুন করে হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়াবে: সাফাভি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানে নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি। 

ভিডিও বার্তায় সাফাভি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিসর আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে এর ফ্রন্ট ভারত মহাসাগর এবং এর বাইরেও পৌঁছাতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টার বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তেহরানের উত্তেজনা তুঙ্গে।  

সাফাভির ভাষ্য অনুযায়ী, নতুন করে মার্কিন হামলা হলে সংঘাত আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

এদিকে, ইরানের এ হুঁশিয়ারিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর প্রসঙ্গও। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই প্রণালী ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত। আর লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগপথ বাব আল-মান্দাবও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ।

বাব আল-মান্দাব ও এর আশপাশের এলাকার একটা বড় অংশ বর্তমানে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে। হুথিদের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ফলে সাফাভির মন্তব্যকে হালকাভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা।    

যদিও ইয়েমেনে হুথিদের সামরিক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।

এর আগেও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা হিসেবে সাফাভি দেশটির সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিকবার বক্তব্য দিয়েছেন। তবে এবারের বার্তায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের পাশাপাশি মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই সতর্ক করলেন তিনি। 

আরবিএস
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ২২ জন বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় দলটি ঢাকা ছেড়েছেন। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ (আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম)-এর আওতায়...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮৩ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর