যুক্তরাজ্যে থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু বিমান প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার, পেন্টাগনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঘাঁটিতে থাকা প্রায় এক ডজন ‘বি-ওয়ান’ (B-1) বোমারু বিমান যুক্তরাজ্য থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব মূল ঘাটিতে ফেরত নেয়া হয়েছে।

যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করেনি, তবে বিগত ২৭ সেপ্টেম্বরের এক বড় ঘটনা এবং বিগত ২৪ ঘণ্টায় উত্থাপিত সুনির্দিষ্ট হুমকির পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সামরিক ও কৌশলগত অপারেশনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নি ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কমান্ডাররা আরএএফ ফেয়ারফোর্ডের বিরুদ্ধে ইরান সমর্থিত ষড়যন্ত্র ও নতুন হুমকির খবর পাওয়ার পরপরই অতি দ্রুততার সাথে বিমানগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। গত ২৭ সেপ্টেম্বর এই বিমানঘাঁটির কাছে তিনটি সন্দেহভাজন গাড়ি দেখতে পেয়ে পাঁচজন ইউকে নাগরিককে আটক করে পুলিশ, পরবর্তীতে লন্ডনের আরও একজন ইউকে-ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

যদিও তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের জামিনে মুক্তিতে বিস্ময় প্রকাশ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনায় ‘বিদেশি শক্তির হাত’ থাকার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এই ঘটনার পেছনে ইরানের সম্পৃক্ততার শক্তিশালী আলামত থাকার কথা জানালেও তেহরান সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের এই ঘাঁটিটি গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক ও নির্ভুল লক্ষ্যমাত্রার হামলার জন্য অগ্রবর্তী ঘাঁটি বা ফরওয়ার্ড অপারেটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিশেষ করে মাটির গভীরে থাকা বাংকার বা অস্ত্রাগার ধ্বংসে সক্ষম ভারী ‘বাংকার বাস্টিং’ বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী এই বি-ওয়ান বোমারু বিমানগুলো এখান থেকে পরিচালিত হতো।

এই বিমানগুলো সরিয়ে নেওয়ায় ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে বড় ধাক্কা লাগল। তবে পেন্টাগন জোর দিয়ে জানিয়েছে, নিজেদের মূল ভূখণ্ড থেকে সরাসরি উড়ে গিয়ে বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো সময় আঘাত হানার পূর্ণ সক্ষমতা মার্কিন বিমান বাহিনীর এখনো রয়েছে।

একাত্তর/এআরএস
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর