অস্ট্রেলিয়ায় নারীর মস্তিষ্কে জীবিত কৃমি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে আট সেন্টিমিটার বা তিন ইঞ্চি লম্বা একটি জীবিত কৃমি পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেছেন, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম।

গত বছর ক্যানবেরায় অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারীর ফ্রন্টাল টিস্যু থেকে পরজীবীটি বের করা আনা হয়। 

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরণের পরজীবী মস্তিষ্কে দুই মাসের মতো থাকতে পারে।
 
এই ঘটনার পর গবেষকরা সতর্ক করে বলেছেন, প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রমণের বিপদের সতর্কতা এটি। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক সঞ্জয় সেনানায়েক বলেন, যখন সার্জন একটি জীবিত লাল পরজীবী মস্তিষ্ক থেকে বের করছিলেন, তখন সেই অপারেশন থিয়েটারে থাকা প্রত্যেকে আশ্চার্য হয়েছিলেন। 

তিনি আরও বলেন, এমন ঘটনা এর আগে ঘটেনি। এমন সংক্রমণ এটিই প্রথম।

বিজ্ঞানীরা বলছেন, ওই নারী সম্ভবত তার বাড়ির কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরণের দেশীয় ঘাস ‘ওয়ারিগাল গ্রিনস’ সংগ্রহ করে থাকেন। সেখান থেকে পরজীবীটি তার মস্তিষ্কে প্রবেশ করে।

আরবিএস  
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর