অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর বাগদানের ঘোষণা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বুধবার ভ্যালেন্টাইনস ডে’তে জোডি হেডনের সঙ্গে বাগদান সারলেন তিনি। আলবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা দায়িত্বে থাকাকালীন যার বাগদান হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি সেলফি শেয়ার করে বাগদানের খবরটি প্রকাশ করেছেন স্বয়ং আলবানিজ। ওই ছবির ক্যাপশনে হেডনের সম্মতির ব্যাপারটি জানিয়ে তিনি লিখেছেন: ‘শি সেইড ইয়েস।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভ্যালেন্টাইনস ডে’তে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করেছিলেন তিনি।

৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল।

নিজেদের বাগদানের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি। বিবৃতিতে তারা বলেছেন, ‘এই খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান যে একে অপরকে খুঁজে পেয়েছি।’

সংসদের সহকর্মীরাসহ নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লিখেছেন, ‘ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি আপনাদের জন্য খুব খুশি!’

এর আগে, নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলবানিজ। ২৩ বছর বয়সী নাথান আলবানিজ তাদের সন্তান। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল।

 

একাত্তর/জো
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর