সিডনিতে সন্ত্রাসবিরোধী অভিযানে সাত কিশোর গ্রেপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১১:১০ পিএম

অস্ট্রেলিয়ায় সিডনিজুড়ে সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে পুলিশ সাত কিশোরকে গ্রেপ্তার করেছে। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। পুলিশ বলছে, হামলার চক্রান্ত করছিল তারা।

বুধবার তদন্তকারীরা বলেছেন, এই কিশোররা চার্চের বিশপ মার মারি ইমানুয়েলকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ১৬ বছর বয়সী সেই কিশোরের একই নেটওয়ার্কের সদস্য।

এই কিশোররা 'ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থি মতাদর্শের' অনুসারী বলে মনে করা হচ্ছে। পুলিম বলছে তাদের উদ্দেশ্য এক এবং তারা জনগণের জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে।

তাই, সিডনির গির্জায় বিশপের ওপর হামলার পর থেকে এই কিশোরদের সবাই নজরদারিতে ছিল। গত সপ্তাহে একটি গির্জায় চারজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

গত ১৫ এপ্রিল রাতে রাতে সিডনির দ্য গুড শেফার্ড চার্চের দুই বিশপকে ছুরিকাঘাত করে ১৬ বছর বয়সী এক কিশোর। পুলিশ বলেছে, হামলা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এতে মোট চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় দ্য গুড শেফার্ড চার্চের বাইরে দাঙ্গার সৃষ্টি হয়। সেখানে আহত বিশপের বিক্ষুব্ধ সমর্থকরা জড়ো হন। ১৬ বছর বয়সী কিশোরও আহত হয়েছে। ঘটনার দায়ে তাকে আটক করেছে পুলিশ।

এই ঘটনা দু’দিন আগে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে ছুরি হামলায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

১৩ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হামলাকারী শ্বেতাঙ্গ জোয়েল কাউচি পুলিশের গুলিতে মারা যান। তবে তার আগে, তাঁর ছুরির আঘাতে সব মিলিয়ে ছয়জন নিহত হন।

 

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর