ভারতে আটকে গেলেন ট্রুডো

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন শেষে বিশ্বের বাকি নেতারা যার যার দেশে ফিরে গেলেও এখনো ভারতেই রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার সফরসঙ্গীরা। ট্রুডোকে বহনকারী উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এখন পর্যন্ত দিল্লি ছাড়তে পারেননি তিনি।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ জন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাকআপ উড়ান নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। 

যান্ত্রিক ত্রুটি সারানো না গেলে ব্যাকআপ উড়ানেই দেশে ফিরবেন কানাডার প্রধানমন্ত্রী।

ট্রুডোকে বহনকারী উড়ানের দেখভাল করে সেদেশের বিমানবাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যান্ত্রিক গোলযোগ রাতারাতি সারানো সম্ভব নয়। তাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদলকে নয়াদিল্লিতেই থাকতে হবে।

এদিকে ট্রুডোর অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেলের আগে কানাডার প্রধানমন্ত্রীর ভারত ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

আরবিএস  
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর