মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলা, আট শিশু নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০০ পিএম

মিয়ানমারের চিন রাজ্যের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। গ্রামবাসীর দাবি, এ হামলায় আট শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 

বুধবার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ভুইলুতে এই হামলা চালানো হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্যে সেনাবাহিনী এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে। তবে স্থানীয়রা বলছেন, ভুইলুত গ্রামে কোনও সরকারবিরোধী বিদ্রোহ নেই। এখানে ৮০টির মতো বাড়ি রয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় গ্রামটিতে অন্তত দুইটি বোমা ফেলেছে সামরিক উড়োজাহাজ। একটি বোমা একটি স্কুলে পড়েছে। এতে আট শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। শিশুরা সেখানে অধ্যয়ন করছিল। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন শিক্ষক, ওই শিক্ষকের দুই সন্তান ও তার মা রয়েছেন। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছর।

মিয়ানমারের সেনাবাহিনী কয়েক দশক ধরে জাতিগত সংখ্যালঘু এবং অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু ২০২১ সালের অভ্যুত্থানের পর সামরিক সরকারবিরোধী শক্তিগুলোর মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। এটা জান্তা সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে একটি সামরিক জোট গড়ে তুলেছে। অক্টোবরের শেষ দিকে ‘অপারেশন ১০২৭’ নামে সেনাবাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করেছে তারা। মাত্র তিন সপ্তাহের মধ্যে মিয়ানমার সেনাবাহিনী ৯টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব শহরে কয়েক দশক ধরে সেনা ব্যাটালিয়ন মোতায়েন ছিল।

 চিন রাজ্য অনেক বছর ধরে শান্তিপূর্ণ ছিল। কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের পরে হাজার হাজার বাসিন্দা অস্ত্র হাতে তুলে নেয়। এদের বেশিরভাগকে সহযোগিতা ও প্রশিক্ষণ দেয় সামরিক সরকারবিরোধী চিন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ)।

 

একাত্তর/জো
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর