আর ১২ মিটার খুড়লেই নাগাল মিলবে শ্রমিকদের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

খননযন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৪১ শ্রমিককে শুক্রবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উদ্ধারকর্মীরা বলছেন, আর মাত্র ১০ থেকে ১২ মিটার সুড়ঙ্গ খনন করা গেলেই শ্রমিকদের নাগাল পাওয়া যাবে। খবর ইন্ডিয়া টুডে’র।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন উদ্ধার কার্যক্রম তদারকের দায়িত্বে থাকা সরকারের সড়ক ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ ও উত্তরাখণ্ডের রাজ্য সচিব নীরাজ খাইরওয়াল। তারা বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে খননযন্ত্র একটি ধাতব পাইপে আঘাত করে। এতে খননযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এরপর উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। এখন খননযন্ত্র মেরামত করা হচ্ছে।

১৩ দিন ধরে ওই ৪১ শ্রমিক সুড়ঙ্গে আটকা আছেন। উদ্ধারকর্মীরা বলছেন, আর তেমন কোনো ধাতব বাধা নেই। সব কিছু ঠিকঠাক থাকলে ওই সুড়ঙ্গে আরও দুইটি পাইপ পাঠালেই পাওয়া যাবে শ্রমিকদের নাগাল।

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটির উচ্চতা সাড়ে আট মিটার এবং এটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।

 

একাত্তর/জো
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর