বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম

ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি বিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ইমেইলে এই হুমকি দেওয়া হয় বলে কর্নাটক রাজ্যের পুলিশ জানিয়েছে। 

ইমেইলে দাবি করা হয়, স্কুল প্রাঙ্গণে ইতোমধ্যে বিস্ফোরক রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কর্নাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ইমেইলের উৎস খুঁজে বের করার  চেষ্টা করা হচ্ছে। হুমকিকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইমেইলে হুমকির বার্তা পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষগুলো পুলিশকে জানিয়েছে। এছাড়া স্কুলে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা অনুসন্ধান করা হয়েছে। সবগুলো স্কুলে বোমা নিস্ক্রিয়কারী দলকে পাঠানো হয়েছে।

বেঙ্গালুরুর পুলিশর কমিশনার বি দিয়ানন্দ বলেছেন, যদিও হুমকি ভুয়া বলে মনে হচ্ছে, তবু পুলিশ  কোনও ঝুঁকি নিতে রাজি না। অপরাধীকে খুঁজে পেতে সব চেষ্টা করা হবে।

বোমা হামলার হুমকির পর একটি স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জন্য পরামর্শমূলক বার্তা প্রকাশ  করেছে।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার অভিভাবকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

পুলিশ জানিয়েছে, গত বছরও সাতটি স্কুলে  বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখন সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছিল।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর