মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুনে ছয়জন নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

মহারাষ্ট্রে গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ছত্রপতি সম্ভজিনগরের হ্যান্ডগ্লাভস কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে। 

অগ্নিকাণ্ডের সময় ১০-১২ জন শ্রমিক কারখানায় ঘুমিয়ে ছিলেন। কয়েকজনকে বাইরে বের করে আনা সম্ভব হলেও সেখানে আটকা পড়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএনআই’র।

উদ্ধারকৃতদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

কারখানার কর্মীরা জানিয়েছেন, রাতে কারখানায় কাজ বন্ধ ছিল। তারা কারখানার ভিতরে ঘুমাচ্ছিলেন। রাত সোয়া দুইটা নাগাদ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। 

স্থানীয়রা জানিয়েছেন, জ্বলন্ত কারখানার ভিতরে অন্তত ১০ থেকে ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। দমকলের চেষ্টায় সকালের আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদ সংস্থা এএনআইকে এক দমকল কর্মকর্তা বলেছেন, রাত সোয়া দুইটা নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে তারা গোটা কারখানা দাউদাউ করে জ্বলতে দেখেন। তাদের কর্মীরা সেখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন বলে জানান তিনি।

 

একাত্তর/জো
বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ভারতের মহারাষ্ট্রের নান্দেড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে জাতপাতের ভেদাভেদের কারণে এক ২০ বছর বয়সি যুবককে পিটিয়ে, গুলি করে এবং পাথর দিয়ে মাথা থ্যাঁতলে হত্যা করা হয়েছে।
ভারতের মহারাষ্ট্রের পুনেতে উড্ডয়নের পর পরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে পুনের বাভধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 
জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে প্রাপ্তবয়স্ক সিনেমার এক নারী পারফর্মারকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর