পুনেতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

ভারতের মহারাষ্ট্রের পুনেতে উড্ডয়নের পর পরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে পুনের বাভধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 

দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি সরকারি নাকি বেসরকারি মালিকানাধীন ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে দুই পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। খবর হিন্দুস্থান টাইমস’র।

পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, সকাল পৌনে সাতটার দিকে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশ ও উদ্ধারকারী দল।

সিনিয়র ইন্সপেক্টর কানাইয়া থোরাত বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আরোহীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে, এটি কাদের হেলিকপ্টার ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং ওই এলাকায় ঘন কুয়াশার কারণে এটি বিধ্বস্ত হতে পারে। 

পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুই পাইলটকে মৃত অবস্থায় উদ্ধার করা যায়। গুরুতর আহত ছিলেন কপ্টারের তৃতীয় আরোহী। কিন্তু বাঁচানো যায়নি তাকেও। দুর্ঘটনায় হেলিকপ্টারটি ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। 

পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় কুমার জানান, মৃতদের শনাক্ত করা গিয়েছে। তারা হলেন পাইলট পরমজিৎ সিং, এছাড়াও রয়েছেন জিকে পিল্লাই এবং প্রীতম ভরদ্বাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর