মিয়ানমার ও ভারতের মধ্যে অবাধ চলাচল স্থগিতের সুপারিশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম

মিয়ানমারের ও ভারতের মধ্যে অবাধ চলাচল ব্যবস্থা স্থগিত করার সুপারিশ করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সুপারিশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই সীমান্তবর্তী এলাকায় এই উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে উভয় দেশের মধ্যে অবাধ চলাচল ব্যবস্থা অবিলম্বে স্থগিত করার সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অবাধ চলাচল ব্যবস্থার আওতায় উভয় দেশের মানুষ একে অপরের সীমান্তের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

২০২১ সালে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থান হয়। তখন ক্ষমতাসীন নেত্রী অং সান সুচিকে সরিয়ে দেশটির ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তখন থেকেই সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে তারা। 

ফলে সুন্দর ও স্বাভাবিক জীবনের আশায় মিয়ানমার ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালাতে শুরু করে তারা। তখন শত শত বেসামরিক নাগরিক এবং সেনা ভারতীয় রাজ্যেও পালিয়ে এসেছিল।

ভারতের সীমান্তবর্তী রাজ্যে দুই দেশের সম্প্রদায়ের মধ্যে জাতিগত এবং পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই মিয়ানমারের সাম্প্রতিক এই উত্তেজনা ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগে রয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তাই সম্ভাব্য সংকট এড়াতে অবিলম্বে সীমান্তে অবাধ চলাচল বন্ধ করাটাই হতে পারে সহজ সমাধান।

মিয়ানমারের সামরিক শাসন জারির পর থেকেই সেনাদের সঙ্গে বিদ্রোহীদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে।

তবে সম্প্রতি এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। সামরিক সেনাদের বেশকিছু ঘাঁটিও দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। দেশটির অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছে সামরিক শাসকরা।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর